এক্সপ্লোর

Aishwarya Rai Black Pics: কালো পোশাকে চোখ ধাঁধিয়ে দিলেন ঐশ্বর্য রাই, ছবি দেখেছেন?

প্যারিস ফ্যাশন উইক মাতানোর পর এবার কালো পোশাকে দুবাই মাতিয়ে দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। যার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

মুম্বই: বেশ কিছুদিন প্যারিসে কাটিয়ে আসার পর এবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে দেখা গেল বলিউড ডিভা ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan)। 'জোশ' অভিনেত্রী সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে একটি কসমেটিক ব্র্যান্ডের হয়ে Ramp Walk করেন। প্যারিস ফ্যাশন উইক মাতানোর পর এবার কালো পোশাকে দুবাই মাতিয়ে দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। যার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

 

আরও পড়ুন - Aryan Khan Drug Controversy: আরিয়ানের গ্রেফতারি কী প্রভাব ফেলল শাহরুখ খানের আগামী ছবি 'পাঠান'-এ?

একটি কসমেটিক ব্র্যান্ডের হয়ে প্যারিস ফ্যাশন উইকে সৌন্দর্যের দ্যুতি ছড়ানোর পর দুবাইয়ের একটি অনুষ্ঠানেও একই ধারা বজায় রাখতে দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চনকে। পরনে ছিল তাঁর কালো রঙের ভারতীয় পোশাক। যা ডিজাইন করেছেন জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী। কালো রঙের পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারি। ঐশ্বর্য রাই বচ্চনের চোখ ধাঁধানো এই লুকে দেখা গিয়েছে তিনি চুল খুলে দিয়েছেন। এবং গাঢ় লাল রঙের লিপস্টিক এবং চোখের মেকআপে তিনি আরও মোহময়ী হয়ে উঠেছে। তাঁর স্টাইলিস্ট জর্জ অভিনেত্রীর নয়া লুকের সঙ্গে নিজের একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,'সুন্দর দিনটা সুন্দরভাবে শেষ হল। কী সুন্দর তিনি (ঐশ্বর্য রাই)।' তবে শুধু স্টাইলিস্টই নন, ঐশ্বর্য রাই বচ্চনের মেকআপ আর্টিস্ট আদিত্য শর্মাও অভিনেত্রীর সঙ্গে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিদের প্রতি ঐশ্বর্যর 'নমস্কার'-র ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতীয় পোশাকে ভারতীয় ঐতিহ্য়ে এবং সংস্কৃতিতে দুবাই মাতিয়ে দিয়েছেন বলিউড ডিভা।

আরও পড়ুন - Mumbai Drug Case: আরিয়ানের গ্রেফতারির পর মন্নতের বাইরে প্ল্যাকার্ড ঝোলালেন শাহরুখ খানের অনুরাগীরা, কী লেখা রয়েছে তাতে?

প্রসঙ্গত, অভিষেক বচ্চর এবং আরাধ্যাকে নিয়ে সম্প্রতি প্যারিস ঘুরে এলেন ঐশ্বর্য রাই বচ্চন। দীর্ঘদিন পরে স্বামী এবং কন্যার সঙ্গে বিদেশে কোথাও ঘুরতে গেলেন অভিনেত্রী। কয়েকদিন আগেই শ্যুটিংয়ের সময়ে ডান হাতে চোট পান অভিষেক বচ্চন। প্লাস্টার করা হাতের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দিয়ে ক্যাপশনে লেখেন, 'নতুন ছবির শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটায় হাতে চোট পেলাম। ডান হাতের চোট বেশ গুরুতর। তাই অপারেশন করাতে হবে এটা ঠিক করতে। তাই এখনই মুম্বই ফিরতে হচ্ছে।'

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget