এক্সপ্লোর

Dhanush and Aishwarya: ১৮ বছরের দাম্পত্যে ইতি, ধনুষের সঙ্গে বিচ্ছেদ হল রজনীকান্ত কন্যার

Dhanush and Aishwarya Rajnikath: ২০০৪ সালে রজনীকান্তের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ধনুষ। ১০ বছরেরও বেশি সময় ধরে চলেছে তাঁদের দাম্পত্য জীবন।

কলকাতা: ১৮ বছরের দাম্পত্যে ইতি। পাকাপাকিভাবে বিচ্ছেদে সিলমোহর পড়ল ধনুষ ও ঐশ্বর্যা রজনীকান্তের। চেন্নাইয়ের এক পারিবারিক আদালত আইনি বিচ্ছেদে সিলমোহর দিয়েছে বুধবার। দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্যে টানাপোড়েন চলছিল। তাঁরা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছিলেন। অবশেষে আইনিভাবে তাঁদের বিচ্ছেদে সিলমোহর পড়ল। ধনুষ-ঐশ্বর্যার দুই ছেলে যাত্রা আর লিঙ্গ। আলাদা ভাবে থাকলেও বা বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানদের দেখভাল তাঁরা এক সঙ্গেই করবেন, এ কথা জানিয়েছেন উভয়েই।

২০০৪ সালে রজনীকান্তের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ধনুষ। ১০ বছরেরও বেশি সময় ধরে চলেছে তাঁদের দাম্পত্য জীবন। ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় তাঁরা উভয়েই জানিয়েছিলেন যে আঠেরো বছরের দাম্পত্যে এবার ইতি টানতে চান তাঁরা। একসঙ্গে অনেক ভাল সময় কাটিয়েছেন। তাঁদের দুই সন্তানও রয়েছে। তবে আইনিভাবে এই বিবাহ থেকে বর্তমানে নিষ্কৃতি চান তাঁরা। জোর করে দাম্পত্য টেনে নিয়ে যেতে তাঁরা রাজি নন। তবে তাঁদের বন্ধুত্ব যেন সুন্দর থাকে, অটুট থাকে সেই ভাবনা নিয়েই বিবাহ বিচ্ছেদ করতে চান তাঁরা। 

শোনা যাচ্ছে, বিচ্ছেদের আগে তাঁরা সময় দিয়েছিলেন একে অপরকে। কিন্তু তাঁদের সম্পর্ক কাজ করেনি। দুজনেই বুঝেছিলেন এক ছাদের তলায় জীবন কাটানো আর সম্ভব নয়। সমস্যা তৈরি হচ্ছে তাঁদের সন্তানদের ক্ষেত্রেও। সেই কারণেই উভয়পক্ষে মিউচুয়াল ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। যদিও আদালত চত্বরে দেখা যায়নি কাউকেই। বদলে ভিডিয়ো কলের মাধ্যমে হাজিরা দেন তাঁরা। ২১ নভেম্বর প্রথম চেন্নাইয়ের পারিবারিক আদালতে বিচ্ছেদ চেয়ে উপস্থিত উভয়ে। বিচারক তাঁদের বক্তব্য শুনে ২৭ নভেম্বর চূড়ান্ত রায় দেন।

অন্যদিকে, সদ্য অভিনেত্রী নয়নতারার সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছেন ধনুষ। একাধিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর হিসেবে জানা যাচ্ছে, ধনুষ নাকি সমন পাঠিয়েছেন নয়নতারা ও ভিগ্নেশকে। ইতিমধ্যেই তাঁদের কাছে পৌঁছে গিয়েছে এই সমন। তবে এখনও নিজের তরফ থেকে কোনও বার্তা দেননি নয়নতারা ও ভিগ্নেশ।

সমস্যার শুরু একটি ছোট্ট ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নিয়ে। সেই সময়েই দেওয়া হয়েছিল আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি। আর এবার, সত্যি সত্যিই 'লেডি সুপারস্টার' নয়নতারা ও তাঁর স্বামী ভিগ্নেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকলেন ধনুষ। অভিযোগ, বিনা অনুমতিতে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্রে অভিনেত্রী ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করেছেন। সেই ছবিতে তিনি অভিনয় করলেও প্রযোজক ধনুষ। অভিযোগ, প্রযোজকের অনুমতি না নিয়েই ব্যবহার করা হয়েছে এই ক্লিপিংসটি। 

আরও পড়ুন: Nayanthara and Dhanush: একে অপরকে ক্রমাগত আক্রমণ, এবার নয়নতারা ও ভিগ্নেশকে আইনি নোটিশ পাঠালেন ধনুষ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget