এক্সপ্লোর

জেএনইউ-তে হিংসা: শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, বললেন অজয় দেবগন

শুক্রবারই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘তানাজী: দ্য আনসাং ওয়ারিয়র’। এরইমধ্যে চলতি মাসের শুরুর দিকে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হিংসার ঘটনা নিয়ে ট্যুইটারের মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন তিনি।

মুম্বই: শুক্রবারই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘তানাজী: দ্য আনসাং ওয়ারিয়র’। এরইমধ্যে চলতি মাসের শুরুর দিকে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হিংসার ঘটনা নিয়ে ট্যুইটারের মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন তিনি। তাঁর ট্যুইট- আমি সবসময়ই বলে এসেছি যে, ‘আমাদের সঠিক তথ্য উঠে আসার জন্য অপেক্ষা করতে হবে। প্রত্যেকের কাছে আমার আবেদন-শান্তি ও সৌভ্রাতৃত্বকে প্রসারিত করতে হবে এবং সচেতনভাবে বা দায়িত্বজ্ঞানহীনভাবে তাকে যেন পথভ্রষ্ট করে দেওয়া না হয়’। অজয়ের এই ট্যুইটে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘তানাজির শো খালি চলছে নাকি বন্ধু?’ অন্য একজন লিখেছেন, ‘সিঙ্ঘম কম কথা বলেন আর যখন বলেন তখন সিঙ্ঘমের ব্যক্তিত্বের ঝলক দেখা যায়, আপনাকে অভিবাদন স্যর’। একজন আবার লিখেছেন, ‘বাহ বেশ..এখন রবিবার আমি আপনার সিনেমা দেখতে যাব না’। আর এক নেটিজেনের মন্তব্য, ‘ভালো বলেছেন। তানাজি হবে সর্বকালের ব্লকবাস্টার’। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি মুখ ঢাকা একদল দুষ্কৃতী লাঠি ও লোহার রড হাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ বেশ কয়েকজন আহতকে আঘাত নিয়ে এইমসে ভর্তি করা হয়। অজয় দেবগনের ‘তানাজি’ বক্স অফিসে প্রথম দিন বেশ ভালো ব্যবসা করেছে। প্রথম দিনে সিনেমা ১৫.১০ কোটি আয় করেছে। সিনেমায় অজয়ের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাঁর স্ত্রী কাজল।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget