এক্সপ্লোর

সলমনের সঙ্গে বক্সঅফিস সংঘাত নয়! ইদে আসছে না ‘সূর্যবংশী’, ক্ষুব্ধ অক্ষয় অনুরাগীরা

#BoycottSooryavanshi, #BoycottAkshayKumar, #ShameOnYouRohitShetty ইত্যাদি হ্যাশট্যাগে রাগপ্রকাশ করতে থাকেন অক্ষয় ভক্তরা। শেষমেশ অবশ্য টুইটারে কলম ধরেন অক্ষয়।

নয়াদিল্লি: বক্সঅফিস সংঘাত কৌশলে এড়িয়ে গেলেন পরিচালক রোহিত শেট্টি। অক্ষয় কুমার অভিনীত, রেহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ও সলমন খান অভিনীত ‘ইনশাআল্লাহ’ – দুটি ছবিরই আগামী বছর ইদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি টিম ‘সূর্যবংশী’ রিলিজ ডেট এগিয়ে এনেছে ২০২০ সালের ২৭ মার্চে। তবে ছবি মুক্তি এগিয়ে আসায় একটুও খুশি হননি অক্ষয়ভক্তরা। বরং বছরের বিশেষ সময়ে বক্সঅফিসে দুই মহাতারকার মহারণ দেখার অপেক্ষায় ছিলেন তাঁরা। এই ঘোষণায় রীতিমতো আশাহত ও ক্রুদ্ধ অক্ষয় ফ্যান ক্লাব। ‘সূর্যবংশী’তেই প্রথমবার রোহিত শেট্টির পরিচালনায় কাজ করছেন অক্ষয়। এই ছবিতে বিভিন্ন স্টান্ট নিজেই করছেন তিনি। সেই ছবি নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। খিলাড়ি কুমারের এইসব স্টান্ট দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা। কিন্তু সলমনের ছবির জন্য কেন মুক্তির দিন পরিবর্তন করল রোহিত-শিবির, রাগটা সেখানেই। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তৈরি হয়েছে বিভিন্ন হ্যাশট্যাগও। ভক্তদের একের পর এক পোস্ট দেখেও প্রথমে নিশ্চুপ ছিলেন আক্কি। টুইটারে #BoycottSooryavanshi, #BoycottAkshayKumar, #ShameOnYouRohitShetty ইত্যাদি হ্যাশট্যাগে রাগপ্রকাশ করতে থাকেন অক্ষয় ভক্তরা। শেষমেশ অবশ্য টুইটারে কলম ধরেন অক্ষয়। তিনি অনুরাগীদের অনুরোধ করেন, ‘সূর্যবংশী’ নিয়ে নেতিবাচক কথাবার্তা থেকে তাঁরা যেন বিরত থাকেন। দেখুন সেই টুইট। প্রিয় অভিনেতার টুইটেও অনেকে চুপ করেননি। পাল্টা টুইটে বারবার ছবির তারিখ না পরিবর্তন করার অনুরোধ জানাতে থাকেন তাঁরা। বুঝিয়ে দেন, আক্কির অনুরোধেও বরফ গলেনি। অন্যদিকে ছবির মুক্তির দিন পরিবর্তনের জন্য রোহিতকে ধন্যবাদ দিয়েছেন সলমন। এই দুই ছবি ঘিরে দর্শকের উৎসাহের শেষ নেই। সঞ্জয়লীলা বলশালীর পরিচালনায় ‘ইনশাআল্লাহ’ ছবিতে সলমনের বিপরীতে আছেন আলিয়া ভট্ট। অন্যদিকে ‘সূর্যবংশী’তে অক্ষয়ের নায়িকা ক্যাটরিনা কাইফ।

সেরা শিরোনাম

Bollywood News: ‘ধুরন্ধর’ পুঁজিবাদের ফসল? ভাল সিনেমার আকাল চলছে? ‘পলিটিক্যাল সিস্টেম’কে দুষলেন বলিউডের নামী পরিচালক
‘ধুরন্ধর’ পুঁজিবাদের ফসল? ভাল সিনেমার আকাল চলছে? ‘পলিটিক্যাল সিস্টেম’কে দুষলেন বলিউডের নামী পরিচালক
C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
National Film Awards : জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
Bollywood News: সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা

ভিডিও

Non Veg Contro:দুর্গাপুজোয় বাঙালি কী খাবে, তা নিয়ে মধ্য়প্রদেশের 'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনা
Food Safety Controversy: এতদিন যে খাবার আমাদের পেটে গেল, তার কী হবে? কী বলছেন বিশেষজ্ঞরা?
Food Safety Controversy: খাবারের পর এবার খাদ্য দফতরের নজরে পানীয় জল | Drinking Water | ABP Ananda
Tukaram Mundhe: তুকারাম মুন্ডে - একটা নামেই থরহরিকম্প হচ্ছে গোটা Maharashtra | ABP Ananda
TMC News: তৃণমূলের ব্যর্থতা থাকলে খুঁজে খুঁজে বের করে সাজা দিক: প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget