এক্সপ্লোর

Akshay Kumar: শ্যুটিং চলাকালীন চোখে আঘাত, বাধ্য হয়ে কাজ বন্ধ করতে হল অক্ষয় কুমারকে

Akshay Kumar News: অনুরাগীদের একটাই আশ্বাস, যে তিনি যখন শ্যুটিংয়ে যোগদান করতে চেয়েছেন, তখন তাঁর আঘাত ততটা গুরুতর নয়

কলকাতা: মুম্বই শহরে আপাতত 'হাউজ়ফুল ৫' (Houseful 5)  ছবির শ্যুটিং করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তবে অভিনেতা একা নন, অক্ষয় ছাড়াও এই ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan), রীতেশ দেশমুখ (Riteish Deshmukh), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), শ্রেয়স তলপড়ে, নার্গিস ফকরি ও একাধিক অভিনেতা অভিনেত্রী। শোনা যাচ্ছে, এই ছবির শ্যুটিং করতে গিয়েই আহত হয়েছেন অক্ষয় কুমার। চোখে চোট লেগেছে অভিনেতার।

হিন্দুস্থান টাইমস-এর সূত্রের খবর, অক্ষয় চোখে আঘাত পাওয়ার পরে একজন চোখের চিকিৎসককে সেটে ডেকে পাঠানো হয়েছিল তড়িঘড়ি। তিনি অভিনেতার চোখ পরীক্ষা করে সেখানে একটা ব্যান্ডেজ বেঁধে দেন। অভিনেতাকে বেশ কিছুটা বিশ্রাম নিতে বলেন চিকিৎসক। অক্ষয়কে বাদ দিয়ে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ফের শুরু হয় শ্যুটিং। তবে চোখে আঘাত নিয়েও অক্ষয় শ্যুটিংয়ে ফের যোগদান করতে মরিয়া হয়েছিলেন। কারণ শ্যুটিং প্রায় শেষের পর্যায়ে ছিল। আর খুব অল্প দিনই বাকি শ্যুটিংয়ের। অক্ষয় চাইছিলেন না তাঁর কারণ ছবিটি পিছিয়ে যাক।

অনুরাগীদের একটাই আশ্বাস, যে তিনি যখন শ্যুটিংয়ে যোগদান করতে চেয়েছেন, তখন তাঁর আঘাত ততটা গুরুতর নয়। অভিনেতা খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবেন। প্রায় ৪০ দিন ধরে একটি ত্রুজে চলেছে ছবিটির শ্যুটিং। আপাতত এই ছবির শ্যুটিং হচ্ছে মুম্বইতে। কিন্তু কীভাবে হল এই ঘটনা? জানা যাচ্ছে, অক্ষয় একটি কঠিন দৃশ্যে অভিনয় করেছিলেন। সেই সময়ে একটা কিছু হঠাৎ উড়ে এসে তাঁর চোখে ঢুকে যায়। আঘাতপ্রাপ্ত হয়ে সঙ্গে সঙ্গেই শ্যুটিং থামিয়ে দিতে হয় তাঁকে। এরপরেই সেটে ডেকে আনা হয় চিকিৎসককে।  ছবির পরিচালক তরুণ মনসুখানি। ২০২৫-এর ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। সেই কারণেই একেবারে শেষ পর্যায়ে এই ছবির কাজ। বাকি থাকা অংশগুলোর শ্যুটিং শেষ করে নেওয়া হচ্ছে তড়িঘড়ি।

প্রসঙ্গত, সদ্য একটি সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছিলেন, ছবি ফ্লপ হলে তিনি পারিশ্রমিক ফিরিয়ে দেন। এটাই তাঁর কাজের নিয়ম। ছবি ফ্লপ হলেও প্রচুর টাকা পারিশ্রমিক নিতে নারাজ তিনি। তবে ছবি সফল হলে নিয়ে নেন লভ্যাংশ।

আরও পড়ুন: Lagnajita Chakraborty: মুম্বইতে যৌন হেনস্থার শিকার লগ্নজিতা! বিস্ফোরক সঙ্গীতশিল্পী

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget