এক্সপ্লোর

Akshay Kumar: জ্বরে পুড়ে যাচ্ছে গা, বৈষ্ণোদেবী মন্দিরে গিয়ে অসুস্থ অক্ষয় কুমার! তারপরেই ঘটেছিল অলৌকিক ঘটনা

Akshay Kumar News: অভিনেতা একবার বলেছিলেন, তাঁর বাবা মা, বৈষ্ণোদেবী মন্দিরে গিয়ে মানত করেই তাঁকে পেয়েছিলেন। ১৯৬৯ সালের একটি ঘটনার কথা শেয়ার করে নেন তিনি

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অসুস্থ অবস্থায় বৈষ্ণোদেবী মন্দিরে অক্ষয় কুমার অলৌকিকভাবে সুস্থ হয়েছিলেন।
  • ছোটবেলায় জ্বরের ঘোরে জ্ঞান হারান, ডাক্তার উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন।
  • বাবা-মায়ের কান্নার মাঝেও অক্ষয়ের হাসিতে ফিরে আসে জীবনের আলো।
  • ঈশ্বরে অগাধ বিশ্বাস, বাবা-মায়ের পুণ্যফল হিসেবে নিজেকে মনে করেন।

কলকাতা: তাঁর ফিটনেস প্রশ্নাতীত। বয়স ৬০ ছুঁইছুঁই হলেও, তাঁকে দেখে বোঝার উপায় নেই একেবারেই। নিয়মিত শরীরচর্চা করেন তিনি। ভীষণ কড়াভাবে মেনে চলেন বিভিন্ন নিয়ম। তবে একবার নাকি, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন, অক্ষয় কুমার (Akshay Kumar)! কার্যত প্রাণ সংশয় হয়ে গিয়েছিল অভিনেতার। তবে বৈষ্ণোদেবী মন্দিরে গিয়ে সেই বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন অক্ষয়। চিরকালই ঈশ্বর বিশ্বাসী অক্ষয় কুমার, নিজের ঈশ্বর বিশ্বাসের কথা বারে বারেই বলে এসেছেন অক্ষয়। তবে এবার, বৈষ্ণোদেবী মন্দিরে গিয়ে নিজের অদ্ভুত এক অভিজ্ঞতার কথা সদ্যই শেয়ার করে নিয়েছেন অক্ষয়। 

জ্বরে পুড়ে যাচ্ছে গা, অলৌকিকভাবে সুস্থ হয়েছিলেন অক্ষয় কুমার!

অভিনেতা একবার বলেছিলেন, তাঁর বাবা মা, বৈষ্ণোদেবী মন্দিরে গিয়ে মানত করেই তাঁকে পেয়েছিলেন। ১৯৬৯ সালের একটি ঘটনার কথা শেয়ার করে নেন তিনি। অভিনেতা বলেন, তিনি জন্মানোর আগে, তাঁর বাবা ও মা বৈষ্ণোদেবীর মন্দিরে গিয়ে মানত করে আসেন। তার ঠিক ১ বছর পরেই, জন্ম হয় অক্ষয় কুমারের। সেই কারণেই তাঁর মা-বাবা সিদ্ধান্ত নেন যে, অক্ষয় কুমারকে নিয়ে একবার বৈষ্ণোদেবী যাওয়া হবে। ছোট্ট অক্ষয়কে নিয়ে, বৈষ্ণোদেবী পাড়ি দেন অভিনেতার বাবা মা। কিন্তু সেখানে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। 

অক্ষয়ের কথায়, 'আধাত্মিক সেই সফরে গিয়ে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। জ্বর চলে আসে আমার। প্রথমে ১০৩ এবং তারপরে, ১০৪ জ্বর উঠে যায়। জ্বরে গা পুড়ে যাচ্ছে আমার। একটা সময়ে, জ্বরের ঘোরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সেই সময়ে আমায় ডাক্তার দেখানো হয়। কাটরার এক চিকিৎসক পরামর্শ দেন, আমায় তড়িঘড়ি দিল্লি নিয়ে যেতে হবে। কারণ সেই সময়ে পরিকাঠামো খুব একটা ভাল ছিল না। সেই সময়ে বৈষ্ণোদেবীতে থাকলে, আরও অসুস্থ হয়ে পড়তাম আমি।'

তারপরেই ঘটে এক অলৌকিক ঘটনা! অক্ষয় জানান, তাঁর শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে দেখে, বাবা মা কান্নাকাটি শুরু করে দেন। সেই সময়ে এক ব্যক্তি এসে বলেন, 'আপনার ছেলের হাসিটা ভীষণ সুন্দর'। তখন বাবা-মা দেখেন যে, অক্ষয় হাসছেন। সেই সময়েই তাঁর বাবা-মা দেখেন, অসুস্থ অক্ষয় হাসছেন। তারপরেই অক্ষয় ঠিক হয়ে যান। গোটা বিষয়টার স্মৃতি নেই অক্ষয়ের। তিনি বাবা ও মায়ের থেকেই এই গল্প শুনেছেন। তবে তিনিযে ঈশ্বরে বিশ্বাস করেন, সেটা বারে বারেই বলেছেন তিনি।

 

সেরা শিরোনাম

Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget