এক্সপ্লোর

Bell Bottom : ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয়ের প্রস্তাবে কী বলেছিলেন লারা দত্ত? রহস্য ফাঁস অক্ষয়ের

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে যখন লারা দত্তকে প্রস্তাব দেওয়া হয়, তখন নাকি তিনি বিশ্বাসই করেননি। তাঁর মনে হয়েছিল, তাঁর সঙ্গে বুঝি মজা করা হচ্ছে।

মুম্বই : 'বেল বটম' ছবিতে লারা দত্ত-র ফার্স্ট লুক দেখে রীতিমতো চমকে গিয়েছিল নেট দুনিয়া। ইন্দিরা গাঁধীর লুকে তাঁকে দেখলে চেনাই দায় ছিল। যেন হুবহু ইন্দিরা গাঁধী। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে হবে শুনে কী বলেছিলেন লারা দত্ত? রহস্য ফাঁস করলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। 

করোনা পরিস্থিতিতে প্রায় এক বছররেও বেশি সময় ধরে বন্ধ ছিল সিনেমাহল। কোভিডের কারণে কার্যত ক্ষতির মুখে পড়েছিল এই শিল্প। সদ্য কিছুদিন সরকার নির্দেশ দিয়েছে সিনেমা হল খোলার। তাও ৫০ শতাংশ দর্শক নিয়ে হল খোলার অনুমতি পাওয়া গিয়েছে। ছবি মুক্তির ক্ষেত্রে অপরিহার্য হয়ে গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম। সলমন খানের 'রাধে' থেকে অক্ষয় কুমারের 'লক্ষ্মী' মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু তার ব্যবসাও হয়নি আশানুরূপ। দু’টি ছবিই ওটিটি প্ল্যাটফর্মে দর্শক টানতে কার্যত ব্যর্থ হয়। পরবর্তীকালে সিনেমা হল খোলার অনুমতি পাওয়া গেলেও করোনা সংক্রমণের আশঙ্কায় কত মানুষ টিকিট কেটে সিনেমা দেখতে আসবেন, তারও একটা সংশয় তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতিতে বেশ সাহসী পদক্ষেপ নিয়েই সিনেমা হলে ছবি মুক্তির সিদ্ধান্ত নেন 'বেল বটম' ছবির নির্মাতারা। প্রসঙ্গত, ছবি মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়েই বাজিমাত করেছে 'বেল বটম'। প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে অক্ষয় কুমার, লারা দত্তর ছবি। ছবি মুক্তির পর তাই 'বেল বটম' তৈরির স্মৃতি রোমন্থন করলেন বলিউডের 'খিলাড়ি'।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে যখন লারা দত্তকে প্রস্তাব দেওয়া হয়, তখন নাকি বিশ্বাসই করেননি এই অভিনেত্রী। তাঁর মনে হয়েছিল, তাঁর সঙ্গে বুঝি মজা করা হচ্ছে। এমনটাই জানাচ্ছেন অক্ষয় কুমার। তিনি বলছেন, 'ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয়ের জন্য লারার নাম আমি প্রস্তাব রেখেছিলাম। কোনও একটা বিশেষ কারণে ওর নামটাই আমার প্রথম মাথায় আসে। মনে আছে, আমি ওকে ফোন করে বলি যে এরকম একটা ছবিতে আমি অভনয় করছি আর ইন্দিরা গাঁধীর চরিত্রে আমরা তোমাকে ভাবছি। এটা শুনেই ও হাসতে শুরু করে দেয়। ও কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে, আমরা সত্যি সত্যিই সিনেমার বিষয়ে ওকে বলছি। অনেকক্ষণ পরও ওর মনে হয় যে ওর সঙ্গে আমরা মজা করছি। কারণ, ওর আর ইন্দিরা গাঁধীর মধ্যে তো কোনও মিলই নেই। এরপর আমি ওকে ভাল করে ওর চরিত্রটা সম্পর্কে বোঝাই। তবে গিয়ে ও বিশ্বাস করে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget