এক্সপ্লোর

Akshay Kumar on Narendra Modi: কম তেল খান, মন দিন শরীরচর্চায়, মোদির থেকে অনুপ্রাণিত হয়ে ফিট থাকার উপায় বলে দিলেন অক্ষয়

Akshay Kumar on obesity: সেই অক্ষয়কুমারের মুখেই এবার ফিটনেস নিয়ে নরেন্দ্র মোদির প্রশংসা!

কলকাতা: পর্দায় তিনি মারাত্মক সব স্টান্ট করে চমকে দিতে পারেন অনুরাগীদের। তবে বাস্তবেও তিনি বলিউডের অন্যতম ফিট অভিনেতাদের মধ্যে একজন। বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। সেই অক্ষয়কুমারের (Akshay Kumar) মুখেই এবার ফিটনেস নিয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi)-র প্রশংসা! সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর একটি ভিডিও শেয়ার করে নিয়ে অক্ষয়কুমার প্রশংসা করেছেন নরেন্দ্র মোদির নিয়মানুবর্তিতার। তিনি কীভাবে নিজেকে এত ফিট রাখেন, সেই কথাই বলেছেন অক্ষয়।

সম্প্রতি ‘ওবেসিটি’ বা স্থূলতা নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করলেন অক্ষয় কুমার। উত্তরাখণ্ডের দেহরাদূনে ‘ন্যাশনাল গেমস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘ফিট ইন্ডিয়া’ নিয়ে একটি ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি উল্লেখ করেন বর্তমানের যুব সম্প্রদায়ের মধ্যে স্থূলতার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে তিনি রোজ শরীরচর্চা ও নিয়মানুবর্তিতার ওপর জোর দেন। সঙ্গে তিনি উল্লেখ করেন, ভোজ্য তেলের পরিমাণ কমানোর ব্যাপারেও। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অক্ষয় কুমার। 

সেখানে তিনি লিখেছেন, 'কি সত্যি কথাগুলো.. আমি বহু বছর ধরে এই কথাগুলোই বলে চলেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথাগুলোকে এত সুন্দর, এত সঠিকভাবে বলেছেন বলে ভীষণ ভাল লাগছে। ওবেসিটির সঙ্গে লড়াই করার সবচেয়ে বড় হাতিয়ারগুলি হল, 'পর্যাপ্ত ঘুম। তরতাজা হাওয়া আর রোদ। কোনও প্রসেসিং করা খাবার নয়। খুব কম তেল খান, বদলে দেশি ঘি বেছে নিতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, শরীরকে সচল রাখুন, শরীরকে সচল রাখুন এবং, শরীরকে সচল রাখুন। যে কোনও ধরণের শরীরচর্চা করো, কিন্তু শরীরচর্চাটা অবশ্যই করো। নিয়মিত শরীরচর্চা তোমার জীবন বদলে দেবেই। বিশ্বাস রাখো এই কথাটার ওপর, এবং শরীরচর্চা শুরু করো। জয় মহাকাল।' প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে অক্ষয়কুমারের নতুন ছবি স্কাই-ফোর্স।

 

আরও পড়ুন: Manali Marriage: ফের বিয়ের পিঁড়িতে মানালি! পাত্রের নাম আপনি আন্দাজও করতে পারবেন না

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget