এক্সপ্লোর

Albert Kabo Saregamapa Winner: 'সারেগামাপা'-তে সেরা, 'স্বপ্ন সত্যি হল', বলছেন পশ্চিমবঙ্গের অ্যালবার্ট

Albert Kabo Saregamapa Winner: 'সারেগামাপা ২০২৩'-এ সেরার খেতাব পেয়ে অ্যালবার্ট কাবো বলছেন, 'এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই...

কলকাতা: 'সারেগামাপা ২০২৩'-এ সেরার খেতাব পেলেন পশ্চিমবঙ্গের ছেলে। এই বছরের অনুষ্ঠানে প্রতিযোগিতায় সেরা হলেন অ্যালবার্ট কাবো (Albert Kabo)। কয়েকম মাসের প্রতিযোগিতার পরে সেরার খেতাব পেয়েছেন এই সঙ্গীতশিল্পী। গতকালই সম্প্রচারিত হয়েছে এই অনুষ্ঠানের ফাইনাল এপিসোডটি।

অ্যালবার্ট কাবো লেপচা কালিম্পংয়ের সঙ্গীতশিল্পী। এবার এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্বে ছিলেন হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya), অনু মালিক (Anu Malik), ও নীতি মোহন (Neeti Mohan)। এই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন আদিত্য নারায়ণ (Aditya Naryan)। গোটা সিজন জুড়েই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে গিয়েছেন অ্যালবার্ট, গানে গানে মন জয় করেছেন দর্শকদের। প্রথম রানার আপ হলেন নিষ্ঠা শর্মা (Nistha Sharma), তৃতীয় হলেন রণিতা বন্দ্যোপাধ্যায় (Ronita Banerjee)। 

'সারেগামাপা ২০২৩'-এ সেরার খেতাব পেয়ে অ্যালবার্ট কাবো বলছেন, 'এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই। সত্যি বলতে কী প্রতিযোগিতাটা মোটেই সহজ ছিল না আর প্রত্যেক প্রতিযোগীই ভীষণ  প্রতিভাবান। সবার মধ্যে থেকে যে বিচারকেরা আমায় বেছে নিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সমস্ত মেন্টর যাঁরা আমায় এই গোটা সফরটা জুড়ে সাহায্য করেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। এই গোটা সফরটাই আমার কাছে ভীষণ শিক্ষণীয়। তবে এই প্রতিযোগীতা কেবল আমায় একজন শিল্পী হিসেবে উন্নত করেনি বা পরিচিতি দেয়নি, আমার কাছে এনে দিয়েছে অগুনতি সুযোগ। আমি বিবেক করের সঙ্গে নিজের গান রেকর্ড করার সুযোগ পেয়েছি। এই শো শেষ হয়ে যাওয়া আমার কাছে একদিকে মনখারাপেরও। কত স্মৃতি তৈরি করেছি আমরা। পুরস্কার, সম্মান, শিক্ষার সঙ্গে সঙ্গে সেই সব সম্মানও নিয়ে ফিরে যাব। যে ভালবাসা আমি সবার থেকে পেয়েছি, দর্শকেরা যেভাবে আমায় সমর্থন করেছেন তা মনে রয়ে যাবে চিরকাল। এরপর থেকে আমার গানের একটা নতুন সফর শুরু হল। আমায় 'সারেগামাপা ২০২৩' যা দিয়েছে, তা মনে থেকে যাবে চিরকাল।'

২৭ বছর বয়সী এই অ্যালবার্ট কাবো লেপচার আদি বাড়ি কালিম্পং। বর্তমানে অবশ্য কাজের সূত্রে কলকাতায় থাকেন তিনি। সঙ্গে থাকেন তাঁর স্ত্রী। তবে 'সারেগামাপা ২০২৩'-আসার আগে থেকেই পরিচিত ছিলেন অ্যালবার্ট। মাসে ৫ থেকে ৭টা শো থাকত তাঁর।। 'কাবো অ্যান্ড কোম্পানি' নামে তাঁর নিজস্ব একটি ব্যান্ডও রয়েছে। জনপ্রিয়তা পেলেও, কখনও সঙ্গীতের প্রথাগত শিক্ষা নেননি তিনি। 

আরও পড়ুন: Kanchan Sreemoyee: কটাক্ষকে থোড়াই কেয়ার... নাচে-গানে রাস-উৎসবে মাতোয়ারা কাঞ্চন-শ্রীময়ী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget