এক্সপ্লোর

'Alpha' Release Date: বড়দিনে বড়পর্দায় একসঙ্গে আলিয়া-শর্বরী, 'আলফা'র মুক্তির তারিখ ঘোষণা

Alia-Sharvari: যশ রাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের অন্যতম প্রতীক্ষিত নারীকেন্দ্রিক ছবি 'আলফা'। যেখানে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে আলিয়া ভট্ট ও শর্বরী ওয়াঘকে। কবে মুক্তি পাচ্ছে ছবিটি?

মুম্বই: বড়দিনের আবহে বড়পর্দায় একসঙ্গে আসছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও শর্বরী ওয়াঘ (Sharvari)। ২০২৫ সালের বড়দিনে মুক্তি পাবে আলিয়া-শর্বরীর 'আলফা' (Alpha)। স্পাই ড্রামা ঘরানার (Spy Universe) এই ছবির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নির্মাতাদের তরফে। 

বড়দিনে বড়পর্দায় একসঙ্গে আলিয়া-শর্বরী

যশ রাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের অন্যতম প্রতীক্ষিত নারীকেন্দ্রিক ছবি 'আলফা'। যেখানে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে আলিয়া ভট্ট ও শর্বরী ওয়াঘকে। ছবি মুক্তির জন্য বেছে নেওয়া হল আগামী বছরের বড়দিনকে। প্রযোজনা সংস্থার তরফে পোস্ট করে লেখা হয়, '২০২৫ সালের বড়দিনে, 'আলফা'র উত্থান ঘটবে! অ্যাকশনে ভরপুর হলিডের জন্য তৈরি থাকুন... ২৫ ডিসেম্বর ২০২৫।' একইসঙ্গে ছবির নতুন পোস্টারও শেয়ার করা হয়েছে নির্মাতাদের তরফে।

সম্প্রতি এই ছবির শ্যুটিংয়ের জন্য আলিয়া ও শর্বরী পৌঁছন কাশ্মীরে। ইনস্টাগ্রামে সেখানকার স্বর্গীয় প্রকৃতির ছবি শেয়ার করেছিলেন আলিয়া। একফ্রেমে একসঙ্গে দেখা মেলে দুই সুন্দরীর, নেপথ্যে নৈঃস্বর্গীক কাশ্মীরের সৌন্দর্য্য। ক্যাপশনে লেখেন, 'ভালবাসা, আলফা'। আবহে শোনা যায় ছবির থিম মিউজিক। 

চলতি বছরের জুলাই মাসে আলিয়া ভট্ট ও শর্বরী ওয়াঘ অভিনীত স্পাইভার্সের নতুন ছবির টিজার প্রকাশ্যে আসে। টিজারে শোনা যায় আলিয়ার কণ্ঠ এবং তাঁকে বলতে শোনা যায় এই ছবির নামকরণের মাহাত্ম্য। দেখা মেলে 'আলফা'র ডিজাইনের ছবিও। টিজারের নেপথ্যে কণ্ঠে শোনা যায়, 'গ্রিক অ্যালফাবেটের সর্বপ্রথম অক্ষর, আর আমাদের প্রোগ্রামের লক্ষ্য। সবার প্রথমে, সবচেয়ে দ্রুত। মন দিয়ে দেখলে প্রত্যেক শহরে একটা করে জঙ্গল আছে। আর জঙ্গলে চিরকাল রাজত্ব করবে... আলফা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Raj Films (@yrf)

আলিয়া ও শর্বরী একসঙ্গে পোস্ট করে একই ক্যাপশনে লিখেছিলেন, 'এবার সময় আলফার... মেয়েরা!' স্পাই ফিল্ম 'আলফা'র পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন শিব রাওয়েল যিনি ২০২৩ সালে নেটফ্লিক্সের 'দ্য রেলওয়ে মেন' সিরিজের হাত ধরে পরিচালনায় ডেবিউ করেন। 

আরও পড়ুন: Kangana Ranaut: লাগাতার বিতর্কিত মন্তব্য, এবার কঙ্গনার 'গোপন কম্মো' ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি এই শিল্পীর

YRF-এর স্পাই ইউনিভার্স সম্পর্কে...

২০১২ সালে মুক্তি পায় সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'এক থা টাইগার' ছবির হাত ধরে শুরু হয় YRF স্পাই ইউনিভার্স। এর ৫ বছর পর মুক্তি পায় এর সিক্যুয়েল 'টাইগার জিন্দা হ্যায়'। তারপর হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন, মুক্তি পায় 'ওয়ার'। ২০২৩ সালে শাহরুখ খান অভিনীত 'পাঠান' মুক্তি পায় এই ইউনিভার্সের অংশ হিসেবেই, যা বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget