এক্সপ্লোর

Alia Bhatt Update: কবে বিয়ে করছেন আলিয়া ভট্ট? অনুরাগীদের প্রশ্নে জবাব দিলেন অভিনেত্রী

Alia Bhatt Marriage Update: সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে অভিনেত্রী একটি ভিডিও আপলোড করেছেন যেখানে তাঁর প্রাত্যহিক জীবনের একটি ডকুমেন্ট তৈরি করেছেন। সেখানেই ফ্যানদের প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী।

মুম্বই: বলিউড পাড়ায় চাপা গুঞ্জন, শীঘ্রই চার হাত এক হতে চলেছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের। যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই। দীপাবলিতে রণবীরের সঙ্গে আলিয়ার মিষ্টি ছবি পোস্ট করার পর সেই জল্পনা আরও উস্কে যায় অনুরাগী মহলে। যদিও বিয়ে সংক্রান্ত সমস্ত প্রশ্নই এতদিন এড়িয়ে যাচ্ছিলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে অভিনেত্রী একটি ভিডিও আপলোড করেছেন যেখানে তিনি তাঁর প্রাত্যহিক জীবনের একটি ডকুমেন্ট তৈরি করেছেন। ভিডিওটি শুরু হচ্ছে তাঁর একটি বিজ্ঞাপন শ্যুটিংয়ে যাওয়া দিয়ে। প্রিয় বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কপূরের সঙ্গে তিনি শ্যুটিংয়ে যাচ্ছেন এবং গোটা ভিডিও-জুড়ে তিনি অনুরাগীদের একাধিক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। 

তারই মধ্যে একজন প্রশ্ন করেছিলেন তাঁর ফোনের স্ক্রিনসেভার কী? ক্যামেরার দিকে ফোন ঘুরিয়ে দেখান তিনি যে স্ক্রিনসেভারে তাঁর রণবীরের সঙ্গে একটি ছবি রয়েছে।

এছাড়া তাঁর অনুপ্রেরণা, শ্যুটিংয়ের অভিজ্ঞতা ও তিনি কীভাবে ট্রোলের সঙ্গে মোকাবিলা করেন ইত্যাদি সব বিষয়েই উত্তর দিচ্ছিলেন। কিন্তু যতবারই তাঁকে একটি বিশেষ প্রশ্ন করা হয় ততবারই সেটি এড়িয়ে যান আলিয়া। 

কী সেই প্রশ্ন? অনুরাগীদের প্রশ্ন, বিয়ে কবে করছেন অভিনেত্রী? এই প্রশ্ন করেছেন এমন বেশ কিছু অনুরাগীর নাম নেন অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত অভিনেত্রী কোনও উত্তর দেননি, কেবল কাঁধ ঝাঁকিয়ে বুঝিয়েছেন যে 'জানেন না'।

আরও পড়ুন: Rani Mukerji Update: বলিউডে ২৫ বছর, রানি মুখোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি?

বলিউডের গুঞ্জন বলছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। কানাঘুষো শোনা যাচ্ছে এমনই। সম্প্রতি মুম্বইয়ের একটি নির্মাণ সাইটে আলিয়াকে দেখা গিয়েছিল। সেখানে আলিয়ার সঙ্গে ছিলেন রণবীর কপূর ও তাঁর মা অভিনেত্রী নীতু কপূরও। মনে করা হচ্ছে যে বিয়ের পর এই বাড়িতেই থাকতে চলেছেন রণবীর-আলিয়া দম্পতি।

সেরা শিরোনাম

Amitabh Bachchan: পঞ্জাবের জনগণকে অপমান? আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন
পঞ্জাবের জনগণকে অপমান? আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন
Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget