এক্সপ্লোর

Alia Bhatt turns critic for Rani Mukerji's Mrs Chatterjee Vs Norway: রানির জন্য়ই হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন আলিয়া,কেন?

Mrs Chatterjee Vs Norway: ১৭ই মার্চ মুক্তি পেয়েছিল 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। আর এই ছবি নিয়েই এবার কলম ধরলেন আলিয়া।

কলকাতা: এইমুহূর্তে দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে রমরম করে চলছে'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। এবার এই ছবি দেখে কান্নায় ভেঙে পড়লেন 'হাইওয়ে' অভিনেত্রী। নিজের ইন্স্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন নিজের ভাললাগার কথা।


Alia Bhatt turns critic for Rani Mukerji's Mrs Chatterjee Vs Norway: রানির জন্য়ই হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন আলিয়া,কেন?

সম্প্রতি মা সোনি রাজদান এবং বোন শাহিন ভট্টর সঙ্গে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' দেখতে গিয়েছিলেন আলিয়া। ছবিটি দেখে এককথায় আপ্লুত তিনি। লিখলেন,  “শনিবার রাত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' দেখতে গিয়ে মা আর বোনের সঙ্গে আমিও কান্নায় ভেঙে পড়লাম। রানি মুখোপাধ্য়ায় প্রতিবারের মতই অসম্ভব উজ্জ্বল। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' একটি গল্প বলার মতো গুরুত্বপূর্ণ বিষয় । আমার জন্য, বিশেষ করে একজন নতুন মা হিসাবে, আমাকে এই ছবি বিশেষভাবে নাড়া দিয়ে গেছে। রানি ম্যাম - আপনার মত কেউ নেই!"

তিনি আরও লেখেন, “এই অবিশ্বাস্য ছবির জন্য রান টিমকে অভিনন্দন।

আরও পড়ুন...

'টাইগার ভার্সেস পাঠান' হতে চলেছে বলিউডের সবথেকে বিগবাজেট ছবি

প্রসঙ্গত, এর আগে এই ছবির উচ্ছ্বসিত প্রশংসা করেন বলিউডের বাদশা শাহরুখ খান। ছবির গোটা টিমকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তিনি। তবে বিশেষভাবে উল্লেখ করেন রানি মুখোপাধ্য়ায়ের কথা। ছবির প্রশংসায় তিনি ট্য়ুইট করে লিখেছিলেন, “মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ের পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা। কেন্দ্রীয় চরিত্রে অনবদ্য় আমার রানি, এই পারফরম্যান্স একজন রানির পক্ষেই সম্ভব। পরিচালক আশিমা অত্য়ন্ত সংবেদনশীলতার সঙ্গে একজন মায়ের সংগ্রাম তুলে ধরেছেন। ছবিটি অবশ্য়ই দেখুন।”

শাহরুখের পাশপাশি, কিয়ারা আডবাণীও (Kiara Advani) তার ইনস্টাগ্রামে পোস্টে ছবিটি সম্পর্কে আবেগপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, 'এই গল্প হৃদয়কে ছুঁয়ে যায়। রানি মুখোপাধ্য়ায়, তুমিই সেরা। অবিশ্বাস্য পারফরম্যান্স পুরো টিমের। এটা জেনে আমার হৃদয় ভেঙে যায় যে এমনও পরিবার আছে যারা এই ঘটমার মধ্য দিয়ে যায়।  একজন মায়ের শক্তি অতুলনীয়। এমন একটি গল্প তুলে ধরার জন্য পুরো টিমকে অভিনন্দন।'

এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাঁদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee Vs Norway)  ট্রেলারে যে আঁচ পাওয়া গিয়েছে, তা হল, স্বামীর চাকরি সূত্রে পরিবারকে পারি দিতে হয়েছে সুদূর নরওয়েতে। সেখানেই একজন মা নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে গোটা দেশের সঙ্গে লড়াই চালানোর ক্ষমতা রাখেন সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এর আগে সরস্বতী পুজোর দিন ছবির একটি স্টিল ফোটো শেয়ার করেছিল জি স্টুডিও। এর পর মুক্তি পায় ছবির পোস্টার ও ট্রেলার। সোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল ছবির ট্রেলারটি।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget