এক্সপ্লোর

Alia Bhatt Deepfake: ফের ডিপফেকের শিকার আলিয়া ভট্ট, 'ভয় ধরাচ্ছে AI', উদ্বেগ প্রকাশ নেটিজেনদের

Alia Bhatt: কালো চিকনকারি কুর্তি পরে, কানে দুল পরে 'গেট রেডি উইথ মি' ভিডিও করছেন আলিয়া ভট্ট? ঠিক এত সহজ নয় ব্যাপারটা। 'Sameeksha Avtr' নামক এক হ্যান্ডল থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে।

নয়াদিল্লি: ফের ডিপফেকের (Deepfake Video) শিকার তারকা অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। ফের প্রশ্নের মুখে প্রযুক্তিগত নিরাপত্তা। উদ্বিগ্ন অভিনেত্রীর অনুরাগীরাও। সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি 'গেট রেডি উইথ মি' (Get Ready With Me) ভিডিও তৈরি হয়েছে যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী আলিয়া ভট্টকে। এই ভিডিও ইনস্টাগ্রামে Sameeksha Avtr নামক এক হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে যা ইতিমধ্যেই ১৭ মিলিয়ন ভিউজ ছাড়িয়েছে। 

ফের আলিয়া ভট্টের ডিপফেক ভিডিও ভাইরাল

কালো চিকনকারি কুর্তি পরে, কানে দুল পরে 'গেট রেডি উইথ মি' ভিডিও করছেন আলিয়া ভট্ট? ঠিক এত সহজ নয় ব্যাপারটা। 'Sameeksha Avtr' নামক যে হ্যান্ডল থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে তার বায়োতে লেখা রয়েছে, 'সমস্ত ভিডিও তৈরি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহা করে একমাত্র মনোরঞ্জনের জন্য'। প্রসঙ্গত, এই হ্যান্ডলে এই ধরনের AI ব্যবহার করে তৈরি আরও একাধিক ভিডিও রয়েছে।

এই নির্দিষ্ট ভিডিওটি ভাইরাল হওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন আলিয়ার অনুরাগীরা। বিশেষ করে AI-এর ব্যবহার যে কতটা ভয়ানক হয়ে উঠছে ধীরে ধীরে সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ তাঁদের। একজন ওই পোস্টের কমেন্টে লেখেন, 'দিনের পর দিন এআই আরও ভয়ানক হয়ে উঠছে'। অপর একজন লেখেন, 'যাঁরা এই ভিডিওকে সত্যি ভাবছেন তাঁদের জন্য খারাপ লাগছে'। আরও একজন লেখেন, 'আমি AI-কে ভয় পেতে শুরু করেছি এবার'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sameeksha Avtr (@unfixface)

আরও পড়ুন: 'Pherari Mon': এবার কি ফিরে আসবে আসল অগ্নি, 'ফেরারি মন' ধারাবাহিকে শেষ হাসি হাসবে কে? পরমা না তুলসি?

এই প্রথম নয়, এর আগেও একবার ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। এই বছরের মে মাসেই একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় যে অভিনেত্রী ওয়ামিকা গাব্বির শরীরে আলিয়ার মুখ মর্ফ করে বসানো হয়েছে।                                    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget