এক্সপ্লোর

'Pherari Mon': এবার কি ফিরে আসবে আসল অগ্নি, 'ফেরারি মন' ধারাবাহিকে শেষ হাসি হাসবে কে? পরমা না তুলসি?

Daily Serial Update: অগ্নি বেশে ভোলাকে দেখে পরমা কিছুতেই মানতে রাজি হয় না যে অগ্নি এখনও বেঁচে আছে। সে যে নিজের হাতে তাকে খুন করেছিল! আসল বিষয়টা ঠিক কী তা খতিয়ে দেখতে পরমা নতুন মতলব আঁটে।

কলকাতা: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon) এবার আসল নকলের সূক্ষ্ম রেখাও কি মিলিয়ে যাবে? পুনর্জন্মের (Resurrection) সাক্ষী হবেন দর্শক? কী হতে চলেছে ধারাবাহিকে? (Bangla Serial Update)

'ছাই চাপা আগুন!', ফিরে আসবে আসল অগ্নি?

অগ্নি বেশে ভোলাকে দেখে পরমা কিছুতেই মানতে রাজি হয় না যে অগ্নি এখনও বেঁচে আছে। সে যে নিজের হাতে তাকে খুন করেছিল! আসল বিষয়টা ঠিক কী তা খতিয়ে দেখতে পরমা নতুন মতলব আঁটে। রায় বর্মনদের বাড়িতে একটা পার্টি দেওয়া হয়, যেখানে পরমা ঠিক করে এই অগ্নি যে আসল অগ্নি নয়, তা প্রমাণ করে দেবে। কিন্তু এবারও ভোলা কে বাঁচিয়ে দেয় তুলসি। 

অন্যদিকে, তুলসি ভোলার সাহায্য নিয়ে পরমাকে ভয় দেখাতে শুরু করে। বারবার তাকে মনে করায়, অগ্নির আসল খুনি আর কেউ নয়, পরমা নিজে। এই অগ্নি যে নকল তা প্রমাণ করতে না পেরে, পরমা আর নিখিল অবশেষে সেই জায়গায় গিয়ে পৌঁছয় যেখানে অগ্নিকে তারা কবর দিয়েছিল। কিন্তু মাটি খোঁড়ার পর কোনও লাশ সেখানে দেখতে পাওয়া যায় না!

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Colors Bangla (@colorsbangla)

অগত্যা কোনও রাস্তা না খুঁজে পেয়ে পরমা ফের নয়া ফন্দি আঁটে। এবার আরও সাংঘাতিক! সে অগ্নি আর তুলসিকে একসঙ্গে পুড়িয়ে মারার ব্যবস্থা করে! অসহায় তুলসি ভোলেবাবাকে স্মরণ করে। এই সমস্ত কিছুর মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে - ভোলেবাবার আশীর্বাদেই যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে আসল অগ্নি। এবার অগ্নি ফিরে এলে, শেষ হাসি হাসবে কে? সঠিক কাজের জন্য মিথ্যার আশ্রয় নেওয়া তুলসির না কি চিরকাল মিথ্যার পুজো করে আসা পরমার? 

আরও পড়ুন: Prosenjit Chatterjee: রুপোলি পর্দার মায়েদের নিয়ে 'অযোগ্য' দর্শন প্রসেনজিতের, পোস্ট করলেন ভিডিও

এরপর কী হবে তা জানতে দেখতে হবে 'ফেরারি মন' ধারাবাহিকে প্রতিদিন বিকেল সাড়ে ৬টায় কালার্স বাংলায় আর যে কোনও সময়ে জিও সিনেমায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget