এক্সপ্লোর

Pushpa 2: জল্পনা ছিলই, এবার 'পুষ্পা ২'-এর মুক্তির দিন পিছিয়ে গেল একেবারে বছরের শেষে!

Pushpa 2 New Release Date: অল্লু অর্জুন আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। আর এই পোস্টে প্রথম মন্তব্য যাঁর, তিনি বাইশ গজের আরেক তারকা।

কলকাতা: অবশেষে প্রকাশ্যে 'পুষ্পা ২' (Pushpa 2)-এর মুক্তির দিন। ঘোষণা করলেন খোদ অল্লু অর্জুন (Allu Arjun)। বিস্তর জল্পনা, বারে বারে মুক্তির দিন পিছিয়ে গিয়ে অবশেষে প্রকাশ্যে নতুন মুক্তির দিন। এই ছবি মুক্তির কথা ছিল চলতি বছরের ১৫ অগাস্ট। আজ প্রকাশ্যে এল, ১৫ অগাস্ট নয়, চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছেন 'পুষ্পা ২'। নতুন মুক্তির দিনের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এসেছে অল্লু অর্জুনের নতুন লুকও। 

অল্লু অর্জুন আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। আর এই পোস্টে প্রথম মন্তব্য যাঁর, তিনি বাইশ গজের আরেক তারকা। সুরেশ রায়না (Suresh Raina)। তিনি লিখেছেন, 'দুর্দান্ত দেখতে লাগছে। অপেক্ষা করতে পারছি না।' এই ছবির মুক্তির দিন পিছনোর কারণ হিসেবে শোনা যাচ্ছে, ছবির পোস্ট প্রোডাকশনের এখনও অনেকটা কাজ বাকি। একাধিক দৃশ্যের শ্যুটিংও ফের করতে হবে। সেই কারণেই ছবির মুক্তির দিন পিছোতে হচ্ছে। যদিও প্রযোজনা সংস্থার দাবি, দর্শকদের আরও ভাল অভিজ্ঞতা দিতেই পোস্ট প্রোডাকশনের কাজ দীর্ঘায়িত হচ্ছে। 

প্রসঙ্গত, এই ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)-কে। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এই ছবির একটি গান। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে সেই গান। অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্না ফের পর্দায় ফিরতে চলেছেন তাঁদের মন ছুঁয়ে যাওয়া রসায়ন নিয়ে। 'দ্য কাপল সং'-এ সেই আভাস স্পষ্ট। তেলুগু ভাষায় এই গানের নাম 'সুসেকি'। সাদামাটা পোশাকেই শ্রীভল্লি ওরফে রশ্মিকাকে দেখা গেল মন খুলে গানের তালে নাচতে, আর যোগ্য সঙ্গতে আইকন স্টার অল্লু অর্জুন। এই ছবির এটাই প্রথম গান যেখানে দুই মুখ্য চরিত্রকে একসঙ্গে দেখা গেল। 

তবে নতুন মুক্তির দিন প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গেল, এই জুটির রসায়ন দেখার জন্য আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

আরও পড়ুন: Kiara Advani: 'কিয়ারা ভীষণ মেজাজি', বলি নায়িকার ব্যবহার নিয়ে অভিযোগ এক বিমানসেবিকার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget