এক্সপ্লোর

Dilip Kumar Death Anniversary: আর্মি ক্যান্টিনের চাকরি থেকে বলিউডের 'ট্র্যাজেডি কিং', দিলীপ কুমার সম্পর্কে কিছু তথ্য

Dilip Kumar: ১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ৫৪ বছর বিবাহিত জীবন কাটান তাঁরা একসঙ্গে। গত বছর, ৭ জুলাই, হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার।

নয়াদিল্লি: ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র দিলীপ কুমার (Dilip Kumar)। তাঁর মতো কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। ২০২১ সালের ৭ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুর কাছে হার মানেন তিনি। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী (Death Anniversary)। দীর্ঘ ৬ দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন দিলীপ কুমার। বলিউডে প্রথম তিনিই 'মেথড' অভিনয়ের ঘরানা শুরু করেন। ৬ দশক ধরে প্রায় ৬৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। তাঁর দুর্দান্ত কর্মজীবনের কয়েক ঝলক রইল।

দিলীপ কুমার সম্পর্কে কিছু তথ্য

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ১৯২২ সালের ১১ ডিসেম্বর অধুনা পাকিস্তানের পেশওয়ারের পাস্তুন পরিবারে জন্মগ্রহণ করেন। কাজের সূত্রে তিনি মুম্বই চলে আসেন। বলিউডের হার্টথ্রব হয়ে ওঠার আগে দিলীপ কুমার ব্রিটিশ আর্মি ক্যান্টিনে কাজ করতেন। সেখানে তৎকালীন প্রথম সারির অভিনেত্রী দেবিকা রানি ও তাঁর স্বামী হিমাংশু রাইয়ের নজরে পড়েন তিনি। তাঁরা এরপর দিলীপ কুমারকে তাঁদের সংস্থা 'বম্বে টকিজ়'-এ অভিনয়ের সুযোগ দেন।

১৯৪৪ সালে 'জোয়ার ভাটা' বলে একটি ছবিতে আত্মপ্রকাশ করেন। তবে ১৯৪৭ সালে 'জুগনু' ছবি তাঁর প্রথম বক্স অফিস সাফল্য আনে। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। 

'অন্দাজ', 'দেবদাস', 'জোগন' ইত্যাদির মতো ছবিতে তাঁর বিরহে কাতর প্রেমিকের চরিত্রায়ণ তাঁকে 'ট্র্যাজেডি কিং'-এর তকমা এনে দেয়। বলিউডকে বেশ কিছু ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। তার মধ্যে 'মুঘল-এ-আজম', 'মধুমতি', 'আন' ও 'কোহিনূর' অন্যতম। মাঝে এমন এক সময় এসেছিল যখন তিনি অভিনয় জগত থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ১৯৮১ সালে 'ক্রান্তি' ছবির হাত ধরে তিনি বড়পর্দায় ফেরত আসেন।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অবদানের জন্য ১৯৯১ সালে তাঁকে 'পদ্মভূষণ' ও ২০১৫ সালে 'পদ্মবিভূষণ' সম্মানে সম্মানিত করা হয়। ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। তিনি একমাত্র ভারতীয় যিনি পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান 'নিশান-এ-ইমতিয়াজ'-এও ভূষিত হয়েছেন।

অভিনেতার ব্যক্তিগত জীবনের কথা বললে, দিলীপ কুমার ও মধুবালা বড়পর্দায় জুটি হিসেবে কাজ শুরু করেন ও তাঁর পর সম্পর্কে জড়ান। 'নয়া দৌড়' আদালত মামলায় দিলীপ কুমার, মধুবালা এবং তাঁর বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পরে তাঁদের বিচ্ছেদ হয় বলে জানা যায়। ১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ৫৪ বছর বিবাহিত জীবন কাটান তাঁরা একসঙ্গে।

আরও পড়ুন: Dilip Kumar's Death Anniversary: দিলীপ কুমারের মৃত্যুবার্ষিকীর আগে মর্মস্পর্শী বার্তা সায়রা বানুর

গত বছর, ৭ জুলাই, হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। তবে তিনি সশরীরে আমাদের মাঝে উপস্থিত না থাকলেও তাঁর কাজের মাধ্যমে তিনি চিরকাল বেঁচে থাকবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget