এক্সপ্লোর

Allu Arjun: জামিন পেয়েও হল না শেষরক্ষা, শুক্রবার রাত জেলেই কাটাতে হবে অল্লু অর্জুনকে

Allu Arjun News: অল্লু অর্জুনের অভিযোগ, তাঁকে গ্রেফতার করার জন্য পুলিশ তাঁর বাসভবনে, একেবারে শোওয়ার ঘরে ঢুকে এসেছিল।

কলকাতা: জামিন পাওয়ার পরেও দুঃসংবাদ। আজ রাতটা জেলেই কাটাতে হবে অল্লু অর্জুনকে (Allu Arjun)। হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে এক মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অভিনেতাকে। এই ঘটনায় অল্লু অর্জুনকে আজ দুপুরে তাঁরই বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এরপরে গোটা দিন জুড়েই চলে পরতে পরতে নাটক। দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। ৫ ঘণ্টার মধ্যে জামিনও হয়ে যায় অভিনেতার। কার্যত হাঁফ ছেড়ে বাঁচেন অনুরাগীরা। তবে নাটকের যে আরও মোড় ছিল, তা প্রত্যাশা করেননি কেউই। 

অল্লু অর্জুনের অভিযোগ, তাঁকে গ্রেফতার করার জন্য পুলিশ তাঁর বাসভবনে, একেবারে শোওয়ার ঘরে ঢুকে এসেছিল। 'পুষ্পা' অবশ্য নিজের চেনা ছন্দে। চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন তিনি। এভাবে হঠাৎ পুলিশ তাঁর বাড়ির একেবারে অন্দরমহলে ঢুকে পড়ায় বিরক্ত হয়েছিলেন তিনি। তবে সেই বিরক্তির রেশ দেখা গেল না তাঁর চোখে মুখে। চায়ের কাপে চুমুক দিয়ে তিনি বাইরে এলেন। স্ত্রীয়ের গালে চুম্বন করে উঠলেন গাড়িতে। অভিনেতার পরণে তাঁরই সংলাপ লেখা হুডি, 'ফ্লাওয়ার নেহি.. ফায়ার হ্যায় ম্যায়'। হুডির পিছনে পুষ্পা-র লোগো, ছবি। সব মিলিয়ে তাঁর চোখে মুখে যেন সেই 'পুষ্পা'-রই দেমাক। এই ঘটনায় অল্লু অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর একাধিক সহ অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে লক্ষ লক্ষ সাধারণ মানুষ।

দুপুরে গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। শুক্রবার গ্রেফতারির পরে অল্লু অর্জুনকে নামাপল্লি কোর্টে (Nampally court) পেশ করা হয়। তার আগে অভিনেতার মেডিক্যাল পরীক্ষাও হয়েছিল গাঁধী হাসপাতালে। মহিলা মৃত্যুর ঘটনায় অল্লু অর্জুনের দুই দেহরক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। এদিন আদালত অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতের রায় শোনায়। এই ঘটনার পরেই তৎপর হন অল্লু অর্জুনের আইনজীবী। তড়িঘড়ি জামিনের ব্যবস্থা করা হয়। কিন্তু শেষরক্ষা হল না!

'টাইমস অফ ইন্ডিয়া' সূত্রের খবর, জামিন পেয়ে গেলেও আজ রাতে হাজতেই কাটাতে হবে অল্লু অর্জুনকে। তার কারণ, তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয় অনেকটা রাতে। আর জেলের নিয়ম অনুযায়ী, যে কোনও বন্দিকে রাতে একটা নির্দিষ্ট সময়ের পরে জামিন দেওয়া হয় না। সেই সময় অল্লু অর্জুনের ক্ষেত্রে পেরিয়ে গিয়েছিল। তাই জামিন পেয়ে গেলেও আজ রাতে জেলেই কাটাতে হবে অভিনেতাকে। শনিবার সকালে তিনি জেল থেকে মুক্তি পাবেন বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন: Rashmika on Allu Arjun: গ্রেফতার অল্লু অর্জুন, পরে জামিন, গোটা ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget