এক্সপ্লোর

Allu Arjun: ছেলে মেয়েকে সরিয়েছেন নিরাপদ আশ্রয়ে, এবার গোপনীয়তা রক্ষায় বিশেষ পদক্ষেপ অল্লু অর্জুনের

Allu Arjun News: আজ সকালে পুলিশের তরফ থেকে থানায় হাজিরা দিতে বলা হয় অল্লু অর্জুনকে। হায়দরাবাদে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এদিন পুলিশ জেরা করতে ডাক পাঠিয়েছিল তাঁকে।

কলকাতা: সদ্যই হামলা হয়েছে তাঁর জুবিলি হিলসের বাড়িতে। জনগণের রোষ আছড়ে পড়েছিল তাঁর বাড়ির ওপর। পাথর ছোড়া থেকে শুরু করে টব ভাঙচুর, সবই করা হয়। এরপরেই বাড়িতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করলেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। ইতিমধ্যেই তিনি তাঁর ছেলে মেয়েকে নিয়ে আর বাড়িতে থাকছেন না বলে সূত্রের খবর। অল্লু তাঁর পুত্র ও কন্যাকে পাঠিয়ে দিয়েছেন দাদু ঠাকুমার কাছে, নিরাপদ আশ্রয়ে। জানা যাচ্ছে, আপাতত বাড়িতে রয়েছেন অল্লু অর্জুন ও তাঁর স্ত্রী। আর এবার বাড়ির নিরাপত্তা রক্ষার্থে বিশেষ ব্যবস্থা করলেন অল্লু অর্জুন। 

আজ সকালে পুলিশের তরফ থেকে থানায় হাজিরা দিতে বলা হয় অল্লু অর্জুনকে। হায়দরাবাদে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এদিন পুলিশ জেরা করতে ডাক পাঠিয়েছিল অল্লু অর্জুনকে। সেই আদেশ পালন করে সকালেই নিজের জুবিলি হিলসের বাড়ি থেকে বেরিয়ে থানার দিকে রওনা দেন অল্লু অর্জুন। আর এর পরেই দেখা যায়, অল্লু অর্জুনের গোটা বাড়ি ঢেকে দেওয়া হল সাদা পর্দায়। বাড়ির একেবারে গেট থেকে শুরু করে গোটা বাড়িটি এমনভাবে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে বাইরে থেকে বাড়ির কোনও অংশই না দেখা যায়। মনে করা হচ্ছে, বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণে আর গোপনীয়তা রক্ষার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। 

কিন্তু কেন হামলা হয়েছিল অল্লু অর্জুনের বাড়িতে? 'পুষ্পা ২'-এর স্পেশাল স্ক্রিনিংয়ের দিন হায়দরাবাদে ঘটে যায় একটি দুর্ভাগ্যজনক ঘটনা। স্পেশাল স্ক্রিনিংয়ে সেখানে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। আর সেখানেই হঠাৎ পৌঁছে যান অল্লু অর্জুন। এর ফলে দর্শকদের মধ্যে উত্তেজনা বাঁধ ভাঙে।। প্রিয় 'পুষ্পা' তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষদের মধ্যে। প্রত্যেকেই চায় একবার অভিনেতার কাছে যেতে। এর ফলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ৩৫ বছরের রেবতী বলে এক মহিলার মৃত্যু হয় পদপিষ্ট  হওয়ার ফলে। গুরুতর আহত হয় তাঁর মাত্র ৯ বছরের পুত্রও । বর্তমানে সে ভর্তি রয়েছে হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর এই ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে অল্লু অর্জুনের নিরাপত্তারক্ষীকে। 

 

আরও পড়ুন: Allu Arjun Update: হায়দরাবাদে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার অল্লু অর্জুনের প্রধান দেহরক্ষী

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget