এক্সপ্লোর

Tollywood Update: চাপদাড়ি-পাঞ্জাবির বাঙালি এই তরুণই এখন দাপিয়ে বেড়াচ্ছেন টলিউডে, চিনতে পারছেন?

Ambarish Bhattacharyya News: সময় পেরিয়েছে। অম্বরীশ প্রমাণ করে দিয়েছেন তিনি কেবল হাসির চরিত্র নয়, যথেষ্ট ভারি, গম্ভীর, গভীর চরিত্রেও অভিনয় করতে পারেন

কলকাতা: মুখে চাপ দাড়ি, গায়ে পাঞ্জাবি... একটি পেন হাতে ধরে, নিবিষ্ট মুখে তিনি চেয়ে রয়েছেন সামনের দিকে। হঠাৎ দেখলে মনে হয়.. যেন কোনও এক কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। এই ছবি ২০০০ সালের। বর্তমানে এই মানুষটিই দাপিয়ে অভিনয় করছেন টলিউডে। পুরনো এই ছবি দেখে আপনি কি চিনতে পারছেন এই শিল্পীকে? 

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে নিয়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)। ক্যাপশানে তিনি লিখেছেন, 'ফ্ল্যাশব্যাক ২০০০'। অর্থাৎ, এই ছবিটি ২০০০ সালে তোলা। আজ থেকে ২৪ বছর আগে। অম্বরীশের কাজ শুরু ছোটপর্দায়। 'রাজা অ্যান্ড গজা' ধারাবাহিকের হাত ধরে। সেই সময়ে 'গজা'-র চরিত্রে অভিনয় করে মনজয় করে নিয়েছিলেন এই অভিনেতা। তারপরে, সেখান থেকেই একের পর এক অন্যরকম চরিত্রের সুযোগ আসতে থাকে তাঁর কাছে। 

সময় পেরিয়েছে। অম্বরীশ প্রমাণ করে দিয়েছেন তিনি কেবল হাসির চরিত্র নয়, যথেষ্ট ভারি, গম্ভীর, গভীর চরিত্রেও অভিনয় করতে পারেন। 'লক্ষ্মীছেলে' (Lokkhi Chele), 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র (Byomkesh O Durgo Rohossyo) মতো ছবি তাঁর অন্যতম প্রমাণ। এছাড়াও তিনি সদ্য অভিনয় করেছেন 'রক্তবীজ' (Roktobeej)-এও।

সদ্য এবিপি লাইভের সঙ্গে, সোশ্যাল মিডিয়া ট্রোলিং, বডি শেমিং নিয়ে কথা বলতে গিয়ে অম্বরীশ বলেন, ‘ মহিলাদের মতো পুরুষদেরও বডি শেমিং হয়। তবে আমি কখনও এই বিষয়টাকে পাত্তা দিই না। কারণ আমার জীবনের প্রথম কাজটা  তো পাওয়া মোটা হওয়ার সৌজন্যেই। ‘রাজা অ্যান্ড গজা’ নামে যে ধারাবাহিকটি হয়েছিল, সেখানে আমি গজার চরিত্রে সুযোগ পেয়েছিলাম এই মোটা বলেই। আর বডি শেমিংকে আমি কেরিয়ারে কখনোই পাত্তা দিই নি। আমার জীবনে মোটা হওয়াটা কিন্তু ইতিবাচকভাবেই এসেছে। তবে তাই বলে মোট থাকা যে সুস্থতার লক্ষণ এ কথা আমি একেবারেই বলব না। কিন্তু আমি জোর দিই ফিটনেসে। অনেক মানুষ মোটা হয়েও অসুস্থ হন,  সেটা কাম্য নয়। যেমন শারিরীক ফিটনেস জরুরি,  তেমনই দরকার মানসিক ফিটনেসও। আমাদের চারপাশে তো মানসিক ফিটনেস, চিন্তাভাবনার খুব অভাব। মস্তিষ্ক নিয়ে কখনও শেমিং করা হয় না। আমার ধারণা সেটা নিয়ে শেমিং করলে হয়তো কাজ হবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ambarish Bhattacharya (@ambarish_bhattacharya)

আরও পড়ুন: Kanchan-Sreemoyee: বাঙালি মেনুতে এলাহি আইবুড়োভাতের আয়োজন, শ্রীময়ীকে নিজের হাতে খাইয়ে দিলেন কাঞ্চন

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget