এক্সপ্লোর

কিশোরদাকে আজও অনুসরণ করি, অমিতজি কী করে আমার শত্রু হবেন: কুমার শানু

এক মঞ্চে দুই কুমার। সুরের মঞ্চে একসঙ্গে গলা মেলালেন কুমার শানু আর অমিত কুমার। কিশোর কুমার স্পেশাল এপিসোডে একসঙ্গে গান গাইলেন সঙ্গীত জগতের দুই মহারথী। 

কলকাতা: এক মঞ্চে দুই কুমার। সুরের মঞ্চে একসঙ্গে গলা মেলালেন কুমার শানু (Kumar Shanu) আর অমিত কুমার (Amit Kumar)। কিশোর কুমার স্পেশাল এপিসোডে একসঙ্গে গান গাইলেন সঙ্গীত জগতের দুই মহারথী। 

সুপার সিঙ্গারের মঞ্চে এসে উচ্ছসিত অমিত কুমার। বললেন, 'আমি আজ থেকে আট বছর আগে এখানে "ফিরে আসার গান" অনুষ্ঠানটি করেছিলাম। সেই সূত্র ধরেই এই চ্যানেলের সঙ্গে আমার বিশেষ স্মৃতি রয়েছে। এবার সুপার সিঙ্গারের মঞ্চে এসে ভীষণ ভালো লাগছে। এই মঞ্চে যাঁরা বিচারক রয়েছেন, কুমার শানু, কৌশিকী চক্রবর্তী ও সোনু নিগম, প্রত্যেকেই সঙ্গীত জগতের বড় নাম। আর যেহেতু এই গোটা পর্বটা আমার বাবা শ্রী কিশোরে কুমারের উপর, তাই আমি আরও বেশি আনন্দিত এবং অভিভূত। একটা কথা উল্লেখ করতেই হয় যে, এই গানের জগতে শেষ ৫৫ বছরে আমার অভিজ্ঞতার কথা যে সবাই শুনছেন, তাতে আমি অভিভূত। সুপার সিঙ্গার-এর সমস্ত প্রতিযোগী যথেষ্ট প্রতিভাবান আর পরিশ্রমী। সব সময়ে নতুন কিছু শেখার চেষ্টা করে সবাই। আর এদের সকলের নিজস্ব একটা ধরন আছে আর সেই ভাবেই তারা গানটা গাইছে । কাউকে নকল বা কাউকে অনুসরণ করার চেষ্টা করছে না।'

Prosenjit Chatterjee Exclusive: হিসেব বা সময়ের ভুলে বম্বের সুপারহিট ছবি ছাড়তে হয়েছে, আফশোস হয়নি: প্রসেনজিৎ

অমিত কুমারের সঙ্গে মঞ্চ ভাগ করে উচ্ছসিত কুমার শানুও। বললেন, 'আজও কিশোরদাকে আমি অনুসরণ করি। ওনাকে আমার আইডল বলে মনে করি। আর তাঁর ছেলে আমার শত্রু কখনোই হতে পারে না। আমি কেবল ওনাকে ভালোবাসি তা নয়, আমার কিশোরদার ছেলের সঙ্গে দেখা হয়েই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এটাই তো স্বাভাবিক। পরবর্তীকালে আমার সঙ্গে অমিত কুমারের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। এই চ্যানেল আমায় অমিত কুমারের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার সুযোগ করে দিল। ওনার সঙ্গে এক মঞ্চে অনুষ্ঠান করে আমার ভীষণ ভালো লেগেছে।'

'সুপার সিঙ্গার'-এর মঞ্চে এর আগেও বিভিন্ন অনুষ্ঠান বা বিশেষ দিন উদযাপন করা হয়েছে। কেবল বিচারকেরা নন, সঞ্চালক যীশু সেনগুপ্তও মাতিয়ে রাখেন অনুষ্ঠানকে।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget