এক্সপ্লোর

গুগল ম্যাপে শোনা যেতে পারে অমিতাভের কন্ঠস্বর

গুগল বা অমিতাভ, কোনওপক্ষই অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

নয়াদিল্লি: আসমুদ্র হিমাচলজুড়ে ভারতীয়দের কাছে পরিচিত যে ব্যারিটোন, বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের সেই কন্ঠস্বরই এবার গুগল ম্যাপে শোনা যেতে পারে। একটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এ বিষয়ে অমিতাভের সঙ্গে কথা বলেছে গুগল। সূত্রের খবর, অমিতাভকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে। অমিতাভ যদি সেই প্রস্তাবে রাজি হন, তাহলে গুগল ম্যাপের সাহায্যে যখন কেউ রাস্তা বা কোনও জায়গা খুঁজবেন, তখন তাঁকে সাহায্য করবে এই বিখ্যাত কন্ঠস্বর। গুগল বা অমিতাভ, কোনওপক্ষই অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এখন গুগল ম্যাপে নিউ ইয়র্কের শিল্পী কারেন জ্যাকবসেনের কন্ঠস্বর শোনা যায়। অ্যাপলের সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টেও কারেনের কন্ঠস্বরই শোনা যায়। ২০১৮ সালে যশরাজ ফিল্মসের ‘ঠগস অফ হিন্দোস্তান’ ছবির প্রচারের অঙ্গ হিসেবে আমির খানের কন্ঠস্বর ব্যবহার করেছিল গুগল। তবে কিছুদিন পরেই সেই কন্ঠস্বর সরিয়ে দেওয়া হয়। এবার অমিতাভ রাজি হলে গুগল তাঁর কন্ঠস্বর ব্যবহার করবে। ইংরাজিতে কারেনের কন্ঠস্বরই থাকবে। হিন্দিতে অমিতাভের কন্ঠস্বর ব্যবহার করা হতে পারে। সাতের দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। তিনি শুধু ভারতেই না, অন্য দেশগুলিতেও জনপ্রিয়। তিনি ছবিতে অভিনয়ের পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন। তাঁর জন্যই বিপুল জনপ্রিয় হয়ে ওঠে ‘কউন বনেগা ক্রোড়পতি’। একাধিক ছবিতে গানও গেয়েছেন এই অভিনেতা। তাঁকে আবৃত্তি করতেও দেখা গিয়েছে। এবার হয়তো তাঁকে অন্য ভূমিকায় দেখা যাবে। গুগল ম্যাপে কন্ঠস্বর দিতে রাজি হলে, তাঁকে হয়তো বাড়িতে বসেই রেকর্ডিং করতে হবে। কারণ, দেশে এখনও লকডাউন চলছে।

সেরা শিরোনাম

National Film Awards : জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
Bollywood News: সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
Ranojoy Bishnu: নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু
নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget