এক্সপ্লোর

Amitabh Bachchan: একের পর এক সংখ্যা, কোনও লেখা নেই! কাশ্মীর হামলার আবহে অমিতাভ বচ্চনের পোস্ট নিয়ে ঘনাচ্ছে রহস্য

Amitabh Bachchan News: সোশ্যাল মিডিয়ায় অমিতাভের এই পোস্ট থেকে অবাক হয়েছেন অনেকেই। অনেকেই মনে করছেন, অমিতাভ কাশ্মীরের ঘটনায় এতটাই বাকরুদ্ধ হয়ে গিয়েছেন যে তিনি কিছু বলতেই পারছেন না

কলকাতা: একের পর এক পোস্ট, কিন্তু সেই পোস্টে একটা লাইন ও লেখা নেই। কোনও পোস্টে বড় জোর একটা সমান চিহ্ন, কোথাও আবার একটি মাত্র ডট। আর সেই সঙ্গে রয়েছে কিছু সংখ্যা। কখনও ‘টি ৫৩৬৫’, কখনও আবার ‘টি ৫৩৬৭’ লিখে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করছেন তিনি। রবিবার সকালেও তিনি একটি পোস্টে লিখেছেন, ‘টি ৫৩৬৮’। কিন্তু কেন? কেন কাশ্মীরের বৈসরণের হামলার ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এমন নীরব অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। যেখানে শাহরুখ খান থেকে শুরু করে অক্ষয় কুমার, সলমন খান.. বলিউডের প্রত্যেকেই সরব হয়েছেন কাশ্মীরের ঘটনায়, সেখানে একমাত্র নিশ্চুপ অমিতাভ বচ্চন। 

সোশ্যাল মিডিয়ায় অমিতাভের এই পোস্ট থেকে অবাক হয়েছেন অনেকেই। অনেকেই মনে করছেন, অমিতাভ কাশ্মীরের ঘটনায় এতটাই বাকরুদ্ধ হয়ে গিয়েছেন যে তিনি কিছু বলতেই পারছেন না। সেই কারণেই প্রত্যেকটা এক্স ফাঁকা রাখছেন তিনি। অনেকে আবার মনে করছেন, এ কি কোনও সিনেমার প্রচার? অনেকে আবার কটাক্ষ করে বলেছেন, 'কী হল স্যর, কথা বেরোচ্ছে না কেন? এটা আবার কোনও ছবির প্রচার নয় তো?' আর এক জন লিখেছেন,  ‘এমন ঘটনার পরেও আপনি নীরব?  আপনার নীরবতাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে।’ এক জন কড়া ভাষায় লিখেছেন,  ‘কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু বলছেন না। অথচ এই সব নিরর্থক পোস্ট করছেন।’ তবে এমন একাধিক মন্তব্য শুনেও চুপ থেকেছেন অভিনেতা।

রক্তস্নাত পহেলগাঁও। অথচ ২২ এপ্রিল দুপুর পর্যন্তও সব ঠিকঠাক ছিল। কেউ গিয়েছিলেন মধচন্দ্রিমা উদযাপনে। কেউ গিয়েছিলেন পরিবারকে নিয়ে, একটু ভাল সময় কাটাতে। কাশ্মীরে এখন টিউলিপের মরসুম। কাজেই সেখানে হাজার হাজার পর্যটকের জমায়েত হয়েছিল এই সময়, প্রত্যেক বছরের মতোই। কিন্তু মঙ্গলবার দুপুরেই বদলে গেল সবটা। জঙ্গি হামলায় মিনি স্যুইটজারল্যান্ড এখন ভয়াবহ, দুঃস্বপ্নের। কাশ্মীরে জঙ্গি হামলার  ১৩ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও যেন সেই স্মৃতি, সেই ছবি, সেই আলোচনা একটা ফোঁটাও শান্তি দিচ্ছে না সাধারণ মানুষকে। কেউ যেন ভুলতে পারছেন না নিরীহ পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনাকে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬, আহত একাধিক। গোটা দেশ যখন তোলপাড় এই ঘটনা নিয়ে,  তখন সোশ্য়াল মিডিয়ায় নিজের পোস্টের জন্য বারে বারেই কটাক্ষের মুখে পড়ছেন অমিতাভ।


Amitabh Bachchan: একের পর এক সংখ্যা, কোনও লেখা নেই! কাশ্মীর হামলার আবহে অমিতাভ বচ্চনের পোস্ট নিয়ে ঘনাচ্ছে রহস্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget