এক্সপ্লোর

Chehre Release: 'চেহরে' ছবির গুরুত্বপূর্ণ অংশ শেয়ার করলেন বিগ বি, অভিনয়ের প্রশংসা নেটিজেনদের

Chehre Release: 'চেহরে' ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয় দেখে প্রশংসার বন্যা নেটিজেনদের। তিনিই আসল 'অনুপ্রেরণা', দাবি দর্শকদের।

নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে বলি তারকা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত ছবি 'চেহরে' (Chehre)। দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে ছবিটি। 'চেহরে' ছবিতে মুখ্য় চরিত্রে দেখা গেছে বিগ বি (Big B) ও ইমরান হাশমিকে (Emraan Hashmi), একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), ক্রিস্টাল ডি'সুজা (Krystle D’Souza), অনু কপূর (Annu Kapoor) ও অন্যান্য অনেকে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বিগ বি। সেই ভিডিওটি আদতে 'চেহরে' ছবির একটি অংশ যেখানে তাঁকে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়। ছবির একটি জায়গায় তাঁর মনোলগ (monologue)-এর ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, 'সিনেমায় এমন অনেক সময় হয় যে শব্দগুলো তোমার জন্য লেখা হয়েছে তা ক্রমে গোটা বিশ্বের কথা হয়ে দাঁড়ায়...আমার ছবি 'চেহরে'-তে সেই মুহূর্তটা আমাকে দেওয়ার জন্য গর্বিত।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

অমিতাভ বচ্চনের অভিনয়ের প্রেমে কে না পড়েছে? স্বভাবতই এই ভিডিওটি দেখে নেটিজেনদের বক্তব্য, বিগ বি হচ্ছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা। এক অনুরাগী কমেন্টে লিখেছেন, 'আমার কেবল ওই ডায়লগগুলো শুনেই গায়ে কাঁটা দিচ্ছে...নিশ্চিতভাবে ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতা আপনি।' অপর এক নেটিজেনের কথায়, 'মি. বচ্চন আপনি সত্য়িই খুব ভাল, আপনি অনুপ্রেরণা।'

আরও পড়ুন: নতুন মাতৃত্ব আর নায়িকা ভাবমূর্তি, দুইই অবলীলায় সামলাচ্ছেন নুসরত

রুমি জাফরির পরিচালনায় 'চেহরে' ছবিটি একটি থ্রিলার ঘরানার ছবি। ২০২০ সালের ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু করোনা অতিমারীর কারণে সেই তারিখ পিছিয়ে যায়। অবশেষে পরিস্থিতি খানিক স্বাভাবিক হতে ২০২১ সালের ২৭ অগাস্ট মুক্তি পায় ছবিটি। 

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget