এক্সপ্লোর

জীবনের নতুন ইনিংস, পুত্রসন্তানের জন্ম দিলেন বলি অভিনেত্রী অমৃতা রাও

নতুন ভূমিকায় অমৃতা রাও। তবে রুপোলি পর্দায় নয়, বাস্তবে। আগেই জানিয়েছিলেন, অন্তঃস্বত্ত্বা হওয়ার কথা। আর এবার জানালেন পুত্রসন্তানের জন্মের কথা। মায়ের ভূমিকায় জীবনের নতুন ইনিংস শুরুতে উচ্ছ্বসিত 'বিবাহ' তারকা। বাবা আর জে আনমোলের আনন্দও কিছু কম নয়।

মুম্বই: নতুন ভূমিকায় অমৃতা রাও। তবে রুপোলি পর্দায় নয়, বাস্তবে। আগেই জানিয়েছিলেন, অন্তঃস্বত্ত্বা হওয়ার কথা। আর এবার জানালেন পুত্রসন্তানের জন্মের কথা। মায়ের ভূমিকায় জীবনের নতুন ইনিংস শুরুতে উচ্ছ্বসিত 'বিবাহ' তারকা। বাবা আর জে আনমোলের আনন্দও কিছু কম নয়। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অমৃতা। অপারেশনের সময় সঙ্গে ছিলেন স্বামী আর জে আনমোল। হাসপাতাল সূত্রে খবর, মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। কিছুদিন আগেই নবরাত্রীর সময় একটি ভিডিও শেয়ার করেছেন অমৃতা। ভিডিওতে দেখা গিয়েছিল লাল শিফনের শাড়িতে স্পষ্ট অমৃতার বেবী বাম্প। হালকা সাজ। ৯ মাসের গর্ভাবস্থাকে তিনি উপভোগ করছেন। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওটি পোস্ট করে অমৃতা লিখেছিলেন, "নবরাত্রি এবং ন'মাস। নবরাত্রি সময়ে আমার সন্তানের বয়স ৯ মাস এটা ভাবতেই ভালো লাগছে আমার । এই ৯ দিন মা দুর্গাকে পুজো নিবেদন করা হয়। দেবী দুর্গার ৯ অবতারের পুজো হয়। আমিও এক নতুন অবতারে নিজেকে দেখতে পাচ্ছি। আমার মাতৃ অবতার। পৃথিবীর সব থেকে বড় শক্তি আমার মধ্যে বড় হচ্ছে। মা দুর্গা সব মা ও সন্তানদের মঙ্গল করুন। ভালো রাখুন।" প্রথম মাতৃত্ব নিয়ে অমৃতা জানান, তিনি প্রথমে নতুন এই ভূমিকা নিয়ে একটু ভয়ই পেয়েছিলেন। কিন্তু শিশুর মুখ প্রথমবার দেখা পরেই সব ভয় উধাও। এখন কেবল অপেক্ষা শিশুর বেড়ে ওঠার, তাঁর বন্ধু হয়ে ওঠার। অন্যদিকে স্বামী আনমোল বলছেন, 'অমৃতা রাজকুমারী। তার তেমনই ব্যবহার পাওয়া উচিত। আমি প্রথমদিন থেকে সেই চেষ্টাই করি। '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget