এক্সপ্লোর

‘সিঙ্গল পেরেন্টহুড এনজয় করছি, হিরো-ফিরো নয়’

পাকিস্তান। সোশ্যাল মিডিয়া। সিঙ্গল পেরেন্টহুড। অন্তরঙ্গ হৃতিক রোশন। সামনে স্রবন্তী বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ চক্রবর্তী

পত্রিকা: এত বাঙালি-বাঙালি করছেন। অথচ কলকাতায় এলেন এত কম সময়ে, তাও আবার ‘কাবিল’ মুক্তির এত পরে! হৃতিক: এই শহরে আমার প্রথম নাচের শো করেছিলাম আমি। তা’ও আবার আমার দিদিমার ইচ্ছে রাখতে। পত্রিকা: আচ্ছা! হৃতিক: বাঙালিদের খুব ইন্টারেস্টিং লাগে। বাঙালি যেমন কাঁচালঙ্কারও ভক্ত, আবার তেমনই রসগোল্লারও (প্রচণ্ড হাসি। হাসতে হাসতে রেকর্ডারটা নিজেই কাছে টেনে নিলেন)। পত্রিকা: শাহরুখের আগেই তা হলে পাকিস্তান পৌঁছে গেলেন? হৃতিক (হা হা হা): এটা সত্যিই খুব ভাল খবর। ফিলিং গ্রেট। প্রত্যেক অভিনেতাই চায়, বেশি বেশি লোক যেন তার কাজ দেখে। তাই পাকিস্তানে আমার হিন্দি ছবি রিলিজের খবর সবার কাছেই খুব আনন্দের। পত্রিকা: কিন্তু ভারতে একই দিনে ‘রইস’ আর ‘কাবিল’-এর মুক্তি কি ইন্ডাস্ট্রির পক্ষে ভাল হল? হৃতিক: হল না-ই তো! এ নিয়ে কথা বলতে তো শাহরুখের বাড়িও গিয়েছিলাম আমরা। ইন্ডাস্ট্রির কম করে একশো কোটি টাকা ক্ষতি হল। পত্রিকা: অনেকে বলছেন আপনি ভাল নাচেন বলে, ‘কাবিল’-এ অহেতুক নাচ এসেছে... হৃতিক: তাই! আমার কিন্তু সেটা মনে হয় না। ‘কাবিল’‌-এ কিন্তু একটাও ডান্স নাম্বার নেই। সব ক’টাই ছবির প্রয়োজনে এসেছে। নাচ মানে গোটাটাই এক্সপ্রেশন। অভিব্যক্তি। ‘কাবিল’‌য়ে দেখবেন নাচতে নাচতে আমি সুড়সুড়ি দিচ্ছি, আর ইয়ামি খিলখিল করে হেসে উঠছে। ওটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না। ওটা স্পন্টেনিয়াস। আর দর্শকও সেটাই চায়। পত্রিকা: দর্শকের কাছে কিন্তু হৃতিক মানেই ‘বেস্ট ডান্সার’! হৃতিক: সতেরো বছর ইন্ডাস্ট্রিতে থেকে দেখেছি, লোকে
অভিনেতাদের গায়ে ‘লেবেল’ সেঁটে দেয়! অভিনেতারাও সেই ছাপটা নিজেদের গায়ে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। পত্রিকা: এত চেষ্টার পরেও কিন্তু আপনার ফিল্মোগ্রাফিতে ফ্লপ নেহাত কম নয়... হৃতিক: আরে, ফ্লপটাও আমার দারুণ লাগে। (হেসে) সত্যিটাকে মেনে নেওয়ার ইচ্ছা যদি থাকে, তা হলে ফ্লপের চেয়ে ভাল কিছু তো হতে পারে না। ভুল তো একটা ইন্ডিকেশন, যেটা সপাটে মুখে থাপ্পড় মেরে বলে দেয়, আরে! ভুল পথে যাচ্ছিস। ফ্লপ হল একজন অভিনেতার কাছে বেড়ে ওঠার অ্যাকসেস পয়েন্ট। ব্যর্থ হলেই লোকে সামনে তাকায়। সাফল্যের সময় তো পিছনে ফিরে তাকায়, আর বলে, উফ অনেক করে ফেলেছি। পত্রিকা: পিছনে তাকাতে গিয়ে কি মনে হয়, সুপার হিরোর চেয়ে হৃতিক এখন সুপার ফাদার… হৃতিক (থামিয়ে দিয়ে): দেখুন, যে কোনও বাচ্চার কাছে তাদের বাবারা হল সুপারহিরো। আর বাবাদের উচিত বাচ্চাকে সুপারহিরো বানানো। পত্রিকা: মানে! হৃতিক: আমি আসলে আমার ছেলেদের বাচ্চা হিসেবে দেখি না। আলাদা মানুষ হিসেবে দেখি। ওদের বড় হওয়া দেখতে দেখতে মনে হয়, লাইফ ইজ রিয়্যালি ইন্টারেস্টিং!  সিঙ্গল পেরেন্টহুড এনজয় করছি। হিরো-ফিরো নয়। আমার ছেলেরাও আমায় হিরো হিসেবে দেখে না। পত্রিকা: ছেলেদের নিয়ে একসঙ্গে নিজের ছবি দেখেন? হৃতিক: দেখি। তবে জোর করি না। আর ওরাও আমার কোনও ছবি ভাল না লাগলে মুখের ওপর বলে দেয়, ধুর্! একেবারে ফালতু সিনেমা। এই অনেস্টিটা বাচ্চাদের মধ্যেই থাকে। বড় হলে এই সত্তাটা মরে যায়। বাবা-মায়ের এখানে খেয়াল রাখা উচিত, বোঝানো উচিত বাচ্চাদের যে, জীবনে সবাইকে খুশি করে চলতে পারবে না। পত্রিকা: কিন্তু সময়টা তো পাল্টে গেছে। সোশাল মিডিয়ার চাপে সম্পর্কের সংজ্ঞাও তো বদলে গেছে। হৃতিক:   না, সম্পর্ক কিন্তু আজও একই আছে। দেখুন, কেউ যদি সোশ্যাল মিডিয়াকে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য ব্যবহার করে, তা হলে চাপ আছে। ক’টা লাইকস পড়ল, কে কমেন্ট করল — এতে অ্যাডিক্টেড হয়ে গেলে মুশকিল। এবং ইয়ামি পত্রিকা: আপনারও তো ‘বং কানেকশন’... ইয়ামি (হেসে): সে আর বলতে! আমার প্রথম কমার্শিয়ালের শ্যুট করেছিল অনুরাগ (বসু)। আর প্রথম বলিউড ব্রেক (‘ভিকি ডোনর’)  সুজিত সরকারের পরিচালনায়। এই তো ‘কাবিল’‌য়ের  প্রচারে ভবানীপুর কলেজে গিয়েছিলাম। সবার এক্সাইটমেন্ট দেখে মনে হল, আই অ্যাম অ্যাট হোম। পত্রিকা: বলিউডের সেরা ডান্সারের সঙ্গে নাচার আগে নার্ভাস লাগেনি? ইয়ামি: ভীষণ। কিন্তু হৃতিক এত সাপোর্টিভ যে, কী বলব! ওর কথা একবার বলতে শুরু করলে আমায় কিন্তু আর থামাতে পারবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget