এক্সপ্লোর

Ananya Panday: আদিত্য অতীত আগেই, আম্বানিদের বিয়েতে কোন 'পার্টনার'কে নিয়ে গেলেন অনন্যা পাণ্ডে?

Ananya Panday Dating Rumours: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আগে ক্রুজ পার্টির আয়োজন করা হয়েছিল আম্বানি পরিবারের তরফে। সেখানেই নাকি প্রথম এই ব্যক্তির সঙ্গে আলাপ হয় অনন্যা পাণ্ডের।

নয়াদিল্লি: আদিত্য রায় কপূরের (Aditya Roy Kapoor) সঙ্গে প্রেমের গুঞ্জন অতীত হয়েছে বেশ কয়েক মাস আগেই। শোনা গিয়েছিল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্যের (Hardik Pandya) সঙ্গে নাকি সম্পর্ক শুরু হচ্ছে অনন্যা পাণ্ডের (Ananya Panday)। কিন্তু এবার উঠে অন্য এক নাম। বলিউড সূত্রে খবর, প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর (Walker Blanco) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন 'ড্রিম গার্ল ২' অভিনেত্রী। আম্বানিদের বিয়েবাড়িতেই নাকি আলাপ দু'জনের, খবর 'ইন্ডিয়া টুডে' প্রতিবেদন সূত্রে। 

আদিত্য অতীত, বর্তমানে প্রাক্তন মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনন্যা?

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আগে ক্রুজ পার্টির আয়োজন করা হয়েছিল আম্বানি পরিবারের তরফে। সেখানেই নাকি প্রথম ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে আলাপ হয় অনন্যা পাণ্ডের। 'বম্বে টাইমস'-এর প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ওয়াকারকে বিয়েবাড়িতে 'নিজের পার্টনার' হিসেবেই পরিচয় করান অনন্যা।

'ইন্ডিয়া টুডে' সূত্রে খবর, 'অনন্যার সঙ্গে ওয়াকারের আলাপ ক্রুজে এবং শীঘ্রই তাঁদের মধ্যে বন্ধন তৈরি হয়। তাঁরা আপাতত একে অপরকে ভাল করে চিনছেন এবং তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। ওয়াকার জামনগরেই থাকেন এবং আম্বানিদের 'বনতারা অ্যানিম্যাল পার্ক'-এ কাজ করেন।'

'বম্বে টাইমস' সূত্রে খবর, বিয়েবাড়িতে অনন্যার 'ডেট' ছিলেন ওয়াকার। তিনি বিয়েবাড়িতে সকলের সঙ্গে ওয়াকারকে 'পার্টনার' বা সঙ্গী হিসেবেই পরিচয় করিয়ে দেন। কোনও লুকিয়ে রাখার মতো ব্যাপারই ছিল না নাকি। 'একাধিক মানুষ সেখানে তাঁদের একসঙ্গে নানা রোম্যান্টিক গানে নাচ করতে দেখেছে। তবে এখনই প্রকাশ্যে এই নিয়ে মুখ খোলার জন্য খুবই নতুন সম্পর্ক', দাবি সূত্রের। 

চলতি বছরের মে মাসেই বলিউড সূত্রে খবর মেলে, আদিত্য রায় কপূরের সঙ্গে অনন্যার বিচ্ছেদ হয়েছে মার্চ নাগাদ। সূত্রের খবর ছিল, 'ওঁরা একসঙ্গে বেশ ভালই ছিলেন এবং এই বিচ্ছেদের খবরে সকলেই হতচকিত। একে অপরের সঙ্গে তাঁদের সম্মানের সম্পর্ক রয়েছে। অনন্যা এগিয়ে চলার চেষ্টা করছেন কিন্তু অবশ্যই দুঃখ আছেই। তিনি তাঁর নতুন পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন। আদিত্যও এই পরিস্থিতির সঙ্গে বুদ্ধিমানের মতো মোকাবিলার চেষ্টার করছেন।'

আরও পড়ুন: Maa Durga Mahaloya: ছোটপর্দার মুখ আর নয়, প্রথম সারির দুটি চ্যানেল দুর্গা হিসেবে বেছে নিলেন এই দুই নায়িকাকে

উল্লেখ্য, অনন্যাকে খুব শীঘ্রই ওয়েব সিরিজ 'কল মি বে'-তে দেখা যাবে। ধনী ফ্যাশনিস্টার চরিত্রে দেখা যাবে তাঁকে। এমন চরিত্র যে পরিবার দ্বারা বিতাড়িত। মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্যাকে। এছাড়া রয়েছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা, বরুণ সুদ, বিহান সামত, মুসকান জাফরে, নীহারিকা লাইরা দত্ত, লিসা মিশ্র ও মিনি মাথুর। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget