এক্সপ্লোর

Bhool Bhulaiyaa 2: 'ভুল ভুলাইয়া টু'তে কেন নেই অক্ষয় কুমার?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির (Bhool Bhulaiyaa 2) পরিচালক অনীশ বাজমি জানালেন যে কেন এই ছবিতে অক্ষয় কুমার নেই। যেখানে প্রথম ছবি 'ভুল ভুলাইয়া'তে মুখ্য চরিত্রে ছিলেন তিনি। এবং ছবিটি বক্স অফিসে সফলও হয়েছিল

মুম্বই: 'ভুল ভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2) মুক্তি পাবে আগামী ২০ মে। তার আগে ব্যাপক উত্তেজিত দর্শকেরা। গতকাল মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। পাশাপাশি গত কয়েকদিনে এই ছবির টিজার ও মোশন পোস্টার দেখে নেট নাগরিকদের উত্তেজনা বেড়ে গিয়েছে। হরর কমেডি 'ভুল ভুলাইয়া টু'তে যেভাবে ভয়ের আবহ তৈরি করা হয়েছে, তা দেখে গায়ে কাঁটা দিচ্ছে নেটিজেনদের। কমেন্ট বক্সে তাঁরা এমনই প্রতিক্রিয়া দিচ্ছেন। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে মঞ্জুলিকার 'আমি যে তোমার' গান সেই আবহকে আরও হাড়হিম করে তুলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির পরিচালক অনীশ বাজমি জানালেন যে কেন এই ছবিতে অক্ষয় কুমার (Akshay Kumar) নেই। যেখানে প্রথম ছবি 'ভুল ভুলাইয়া'তে মুখ্য চরিত্রে ছিলেন তিনি। এবং ছবিটি বক্স অফিসে সফলও হয়েছিল।

কেন 'ভুল ভুলাইয়া টু'তে নেই অক্ষয় কুমার-

গতকাল 'ভুল ভুলাইয়া টু' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী, রাজপাল যাদব, পরিচালক অনীশ বাজমি। সেখানেই এই ছবিতে অক্ষয় কুমার না থাকার প্রসঙ্গে কথা বললেন ছবির পরিচালক। তাঁকে প্রশ্ন করা হয়, কেন 'ভুল ভুলাইয়া'র সিক্যুয়েলে তিনি অক্ষয় কুমার এবং বিদ্যা বালানকে রাখলেন না। তিনি বলেন, 'অক্ষয় অসাধারণ একজন অভিনেতা আর আমার খুব ভালো বন্ধুও। একইরকমভাবে বিদ্যাও খুব ভালো একজন অভিনেত্রী। আর প্রথম ছবিতে খুব ভালো অভিনয় করেছিল। কিন্তু এই ছবির স্ক্রিপ্ট যেমন, তাতে ওদের আমরা রাখতে পারিনি। আমরা অহেতুক দুই তারকাকে দেখাতে পারি না। ছবির গল্পই এমন।'

আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2 Trailer: মাত্র তিন মিনিটের ট্রেলারেই ভয় ধরাচ্ছে 'ভুল ভুলাইয়া টু', ছবি মুক্তি ২০ মে

কেন কার্তিক আরিয়ানকে মুখ্য চরিত্রে রাখলেন পরিচালক-

এক সাক্ষাৎকারে 'ভুল ভুলাইয়া টু' পরিচালক অনীশ বাজমিকে প্রশ্ন করা হয় যে কেন তিনি কার্তিক আরিয়ানকে বেছে নিলেন মুখ্য চরিত্রের জন্য। তিনি বলেন, 'আমি যখন ওর (কার্তিক আরিয়ান) ছবি প্রথমবার দেখি, আমি সাধারণত তাদের পারফরম্যান্স অনুযায়ী প্রশংসা করি। এবার যখন এই ছবির জন্য আমি, ভূষণ (ভূষণ কুমার), মুরাদ (মুরাদ খেতানি) বসে আলোচনা করছিলাম যে কাকে নেওয়া যায়, তখন আমাদের প্রথম পছন্দ ছিল কার্তিক, যদি ও করতে চায়। আর ও রাজিও হয়ে যায়।'

সেরা শিরোনাম

Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানা দিলজিৎ দোসাঞ্জকেও
অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানা দিলজিৎ দোসাঞ্জকেও
Sourav Ganguly: আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ
আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ
Tiger Shroff: কতটা আঘাত লেগেছে টাইগারের? কেন এত ব্যান্ডেজ? সবটা প্রকাশ্যে আনল টাইগার শ্রফের সহযোগী দল
কতটা আঘাত লেগেছে টাইগারের? কেন এত ব্যান্ডেজ? সবটা প্রকাশ্যে আনল টাইগার শ্রফের সহযোগী দল
Rukmini Maitra: জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে
জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে

ভিডিও

Aj Banglay | পুরভোটের আগে তালিকা নিয়ে প্রস্তুতি বৈঠকে বিজেপি | চোরবাগানকাণ্ডে গাফিলতি কোথায়?
Chok Bhanga 6Ta : চোরবাগানকাণ্ডে গ্রেফতার ঘোষক, চাঞ্চল্যকর অভিযোগ খোদ তাঁর স্ত্রীয়ের
Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget