এক্সপ্লোর

Angana Roy on Durga Puja: ভোগের খিচুড়ি আর ফুচকা, নিয়ম ভাঙার দুর্গাপুজোয় অঙ্গনার স্টাইল স্টেটমেন্ট শুধুই শাড়ি

Durga Puja 2023: সামনের সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে, অঙ্গনার নতুন ধারাবাহিকের শ্যুটিং। ফলে পুজোর মরসুমে জোরকদমে শ্যুটিং চলার কথা। অভিনেত্রী বলছেন...

কলকাতা: ছোটবেলার পুজো কেটেছে শহর কলকাতার বুকে নয়, আসানসোলে। পাড়ার ক্লাবের পুজোয় প্রেসিডেন্স ছিলেন দাদু আর ভাইস প্রেসিডেন্ট ঠাকুমা। গোটা পুজো কাটত পাড়ায় পাড়ায় ঠাকুর দেখে, মিউজ়িক্যাল চেয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান আর পুজোর কাজে। এখন খ্যাতি বেড়েছে... বদলে গিয়েছে পুজোর আনন্দও। আর এবারের পুজোয় তিনি ছুটি পাবেন কি না... সেই নিয়ে পর্যন্ত সন্দেহ থেকে যাচ্ছে? কিন্তু তার মধ্যেও থেমে থাকে না পুজোর পরিকল্পনা। হাজার হোক.. বাঙালি তো! এবিপি লাইভের (ABP Live) সঙ্গে দুর্গাপুজোর পরিকল্পনা ভাগ করে নিলেন অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)। 

পুজো মানেই তো নতুন জামা, কেনাকাটা। সেই দৌড়ে কতটা এগিয়ে অঙ্গনা? অভিনেত্রী বলছেন, 'এবার পুজোয় ঠিক করেছি, শুধুই শাড়ি পরব। আমার এক বন্ধুর প্রদর্শনীতে গিয়েছিলাম সদ্য। দুর্দান্ত সব শাড়ির কালেকশন ছিল। ওখান থেকেই অনেকগুলো কিনে ফেলেছি। আর পরিবারের জন্য তো কেনাকাটা হয়েছেই। বাবা প্রত্যেক বছর পুজোয় নতুন পোশাক নিতে চান না, তবে বাবা-মাকে জোর করেই নতুন জামাকাপড় কিনে দিয়েছি। আর প্রত্যেক বছর যেটা করি, এবারও তার অন্যথা হবে না। সেটা হল, দাদুকে সাদা ধুতি-পাঞ্জাবি কিনে দিই অষ্টমীতে পরার জন্য। আমার নতুন আর কিছু কেনার তো পরিকল্পনা নেই। আর পুজোয় কতটা ছুটি পাব, সেটাও বুঝতে পারছি না।'

সামনের সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে, অভিনেত্রীর নতুন ধারাবাহিকের শ্যুটিং। ফলে পুজোর মরসুমে জোরকদমে শ্যুটিং চলার কথা। অভিনেত্রী বলছেন, 'এবার পুজোয় যদি কয়েকটা দিনও ছুটি পাই, ইচ্ছা আছে কলকাতার আশেপাশে একটু ঘুরে আসব। ধারাবাহিকের চাপ সামলে এরপরে আর ঘুরতে যাওয়া হবে না। বাকি দিনগুলো পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটাব, প্যান্ডেল হপিং করার সুযোগ আর কোথায়? আবাসনের পুজোতেই অঞ্জলি দেব।'

পুজোয় বাঙালি ডায়েট ভোলে, অভিনেত্রীও কী তাই? অঙ্গনা বলছেন, 'পুজোর সময় খুব একটা উল্টো পাল্টা খাওয়া পছন্দ নয় আমার। তবে দুটো জিনিসে কোনও নিয়ম নেই। ভোগের খিচুড়ি আর ফুচকা। অষ্টমীর ভোগের স্বাদই আলাদা। আর ইইডিএফ বা দক্ষিণাপণের সামনের ফুচকা... এগুলো পুজোয় মিস করা চলে না। কিন্তু এর বাইরে খুব একটা উল্টোপাল্টা খাওয়া পছন্দ করি না।'

ছোটবেলার পুজো কাটত আসানসোলে। অভিনেত্রী বলছেন, 'ছোটবেলার পুজোর কথা মনে পড়লেই এখনও মনখারাপ হয়। আসানসোলের পুজোয় যে আত্মীয়তা ছিল, কলকাতায় তা পাই না। বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে ঠাকুর দেখা, পাড়ার মঞ্চে মিউজ়িক্যাল চেয়ার আর দশমীর দিন মায়ের সঙ্গে নাচতে নাচতে ভাসানে যাওয়া। কলকাতায় তো কোনোদিন ভাসানে যেতেই পারলাম না। এখন পুজোয় আনন্দ করলেও, ছোটবেলার সেই আমেজটা বদলে গিয়েছে।'

আরও পড়ুন: Sandipta Sen on Durga Puja: অনেক বছর পর পুজোয় কলকাতায়, অষ্টমীর অঞ্জলি, ভোগ মাস্ট

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget