এক্সপ্লোর

Sandipta Sen on Durga Puja: অনেক বছর পর পুজোয় কলকাতায়, অষ্টমীর অঞ্জলি, ভোগ মাস্ট

Durga Puja 2023: এবারের পুজোয় নতুন শাড়ি, অষ্টমীর অঞ্জলি-ভোগ আর পরিবার-বন্ধুরা। এবিপি লাইভকে পুজোর পরিকল্পনা শোনালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

কলকাতা: অনেক বছর পরে, এইবার তাঁর পুজো কাটবে তিলোত্তমায়। নায়িকা ঘুরতে ভালবাসেন বলে প্রত্যেক বছরই পুজোর ছুটিতে ভ্রমণে বেরিয়ে পড়তেন। তবে এবারের পুজোয় নতুন শাড়ি, অষ্টমীর অঞ্জলি-ভোগ আর পরিবার-বন্ধুরা। এবিপি লাইভকে (ABP Live)-কে পুজোর পরিকল্পনা শোনালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। 

পুজোয় কলকাতায় থাকবেন, এইটুকু পাকা। তবে এখনও পুজোর কেনাকাটাই হয়নি সন্দীপ্তার! নায়িকা বলছেন, 'এখনও পর্যন্ত মাত্র ২টো শাড়ি কেনা হয়েছে, তার মধ্যে একটা আবার কালীপুজোর। ফলে হিসেব মতো অষ্টমীর শাড়িটুকুই কেনা হয়েছে। আমি একরঙের মলমল খুব ভালবাসি, সেটাই কিনেছি। শপিং শেষ করার এক্কেবারে সময় পাচ্ছি না। পুজোর আগে বিভিন্ন বিজ্ঞাপনী শ্যুট নিয়ে ভীষণ ব্যস্ত।'

কেনাকাটা না হলেও, পুজোর পরিকল্পনা কার্যত পাকা করে ফেলেছেন অভিনেত্রী। সন্দীপ্তা বলছেন, 'অনেক বছর পরে কলকাতায় পুজো কাটাব, তাই এক্কেবারে ছুটির মেজাজ। পুজোর মধ্যে কোনও কাজ আসলেও বারণ করে দিচ্ছি। সপ্তমী থেকে একেবারে কাজ বন্ধ। এবার পুজোয় বাবা-মা, বন্ধু আর পরিবার। আমি নতুন আবাসনে গিয়েছি, সেখানে এইবছর প্রথম পুজো। বাবা-মাকে নিয়ে আবাসনের সেই পুজোতেই অঞ্জলি দেব। আর অষ্টমীর ভোগটা মিস করা যাবে না কোনোমতেই। ঘুরে ঘুরে ঠাকুর দেখার সুযোগ তো আর পাই না। ফলে বন্ধুদের বাড়িতে আড্ডার আসর বসবে। অনেকে খুব ভাল গান গায়.. আর রাত জেগে আড্ডা তো রয়েছেই। বন্ধুরা এবার কিছুতেই ছাড়বে না।'

বাঙালির পুজোর থেকে খাওয়া-দাওয়াকে আলাদা করা যায় না কিছুতেই। সন্দীপ্তা বলছেন, 'পুজোর সময় ডায়েট মানি না। মায়ের কাছে আবদার করি, সকালে লুচি আর সাদা আলুর তরকারি খাব। ওটা আমার ভীষণ প্রিয়। আবাসনে ভোগ তো খাব বটেই। সপ্তমী বা নবমীর সকালে ইচ্ছা আছে, বাবা-মা আর সৌম্যকে নিয়ে কোনও বাঙালি রেস্তোরাঁয় খেতে যাব। সারা বছরই বাঙালি খাবার ভীষণ পছন্দ করি আমার, আর পুজোর সময় ওটা মাস্ট।'

নিজের শপিং না হলেও, বাবা-মায়ের জন্য কেনাকাটা করে ফেলেছেন সন্দীপ্তা। বলছেন, 'মাকে একটা শার্টিন শিফনের শাড়ি কিনে দিয়েছি খুব সুন্দর। আর একটা গয়নার সেট। বাবা ভীষণ কুল.. ওঁর জন্য চিনোজ, শার্ট আর ব্লেজার। তবে মা-বাবা খুব বকাবকি করছেন, ওঁদের টাকা দিয়ে এখনও কিছু কেন হয়নি আমার।'

পুজোর সময় কী বিশেষ কোনও রূপচর্চা করার সময় হয়? সন্দীপ্তা বলছেন, 'আমি মোটেই পার্লারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর মানুষ নয়। সাজগোজ-মেক আপও যতটা সম্ভব কম করি। আমার কাছে মেক আপ করে বাড়ি থেকে বেরনো মানেই সেটা কাজ। হালকা সাজ আর পছন্দের শাড়ি পরেই পুজো কাটবে।'

আরও পড়ুন: Bengali Serial Update: ছোটপর্দায় ফিরছেন অঙ্গনা, রোহন বলছেন, 'তুমি আশেপাশে থাকলে'..

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget