এক্সপ্লোর

Anil Kapoor Update: শ্রীলঙ্কায় শ্যুটিংয়ের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার অনিল কপূরের

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা অনিল কপূর। ৬৫ বছর বয়সী অভিনেতা শ্রীলঙ্কার প্রাকৃতিক পরিবেশে নিজের বিভিন্ন ছবি পোস্ট করে কোথাও লিখেছেন, 'স্বর্গীয় অনুভূতি।'

মুম্বই: এই মুহূর্তে শ্রীলঙ্কায় ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন অনিল কপূর (Anil Kapoor)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। কখনও তাঁকে দেখা যাচ্ছে ব্যাডমিন্টন খেলতে, আবার কখনও দেখা যাচ্ছে ব্যস্ত শিডিউলের মধ্যে সাইকেল চালাতে।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা অনিল কপূর। ৬৫ বছর বয়সী অভিনেতা শ্রীলঙ্কার প্রাকৃতিক পরিবেশে নিজের বিভিন্ন ছবি পোস্ট করে কোথাও লিখেছেন, 'স্বর্গীয় অনুভূতি। এত সুন্দর পরিবেশে থাকতে ভালোলাগছে।' আবার ব্যাডমিন্টন খেলার ছবি এবং সাইকেল চালানোর ছবি পোস্ট করে লিখেছেন, 'ব্যস্ত শ্যুটিং শিডিউলের মধ্যে থেকে সময় বের করে উপভোগ করছি।' কোনও ছবিতে আবার তাঁকে স্নুকার খেলতে দেখা যাচ্ছে। শনিবারের রাত কাটিয়ে রবিবারের সকাল কেমন কাটালেন অভিনেতা, তার একটি মজাদার ভিডিও পোস্ট করেছেন। 

আরও পড়ুন - Ek Villain Returns: 'এক ভিলেন রিটার্নস' ছবির শ্যুটিং শেষ করলেন দিশা পটানি

'মিস্টার ইন্ডিয়া' অভিনেতার ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখলে সেখানে একাধিক পশুপাখির ছবি চোখে পড়বে। ময়ূরের ছবি পোস্ট করেছেন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে। প্রসঙ্গত, বর্তমানে ব্রিটিশ স্পাই থ্রিলার সিরিজ 'দ্য নাইট ম্যানেজার'-এর হিন্দি রিমেকের জন্য কাজ করছেন অনিল কপূর। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আদিত্য রয় কপূর ও সবিতা ধুলিপালাকে। মুখ্য চরিত্রে এঁরা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরও বেশ কিছু তারকা।

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম (Anil Kapoor Instagram) হ্যান্ডলে বলিউড (Bollywood) সুপারস্টার অনিল কপূর তাঁর স্কুলের ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে একঝাঁক কচিকাঁচাদের সঙ্গে আর শিক্ষিকার সঙ্গে দেখা যাচ্ছে বলিউড তারকাকে। ছবি পোস্ট করে অনিল কপূর লিখেছেন, 'যদি পারেন তো খুঁজে বের করুন আমায়।' ছবি পোস্ট করে তিনি হ্যাশট্যাগে বুঝিয়ে দিয়েছেন যে, এটি তাঁর প্রথম শ্রেণীতে পড়াকালীন ছবি। কোনও নেট নাগরিক লিখলেন, ''আমি তো সেই ড্যাশিং গোঁফ দেখতেই পাচ্ছি না''। আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'তৃতীয় ধাপের ১২ নম্বর ছেলেটি আপনি।'

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
Sadhak Bamakhyapa: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে সমাধানসূত্র? হিন্দি ছবির দাপটে 'সাধক বামাক্ষ্যাপা'-কোণঠাসা, ফুঁসছে টলিপাড়া
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে সমাধানসূত্র? হিন্দি ছবির দাপটে 'সাধক বামাক্ষ্যাপা'-কোণঠাসা, ফুঁসছে টলিপাড়া
Sadhak Bamakhyapa: সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?
সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?

ভিডিও

Supreme Court | ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার | #abpananda
Suvendu Adhikari |
TMC - Kalna News | পূর্ব বর্ধমানের কালনায় এলাকায় ফিরতেই তীব্র জনরোষের মুখে পড়লেন এক তৃণমূল পঞ্চায়েত সদস্য
Sadhak Bamakhyapa |হল থেকে তুলে দিতে চাপের অভিযোগ,মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে টিম সাধক বামাক্ষ্যাপা
Earthquake: ফের নেপালে ভূমিকম্প, দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget