এক্সপ্লোর

'সুশান্তকে ছাড়া অর্চনা অসম্পূর্ণ', ১২ বছর পর বললেন অঙ্কিতা

প্রথম ছোটপর্দা থেকেই অভিনয় শুরু করেছিলেন তিনি। ৬ বছর ধরে চলা একটি হিন্দি ধারাবাহিকই জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে। নিজের প্রথম কাজের ১২ বছর পূর্তিতে সোশ্য়াল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে ওরফে 'অর্চনা'। 'পবিত্র রিসতা' ধারাবাহিকে অভিনয় করার সময় এই নামেই দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি। আজ অনুরাগীদের সঙ্গে কথা বলতে বলতে অঙ্কিতার মুখে বার বার উঠে এল সুশান্ত সিং রাজপুতের কথা। ধারাবাহিকে অঙ্কিতার নায়ক ছিলেন তিনিই।

মুম্বই: প্রথম ছোটপর্দা থেকেই অভিনয় শুরু করেছিলেন তিনি। ৬ বছর ধরে চলা একটি হিন্দি ধারাবাহিকই জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে। নিজের প্রথম কাজের ১২ বছর পূর্তিতে সোশ্য়াল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে ওরফে 'অর্চনা'। 'পবিত্র রিসতা' ধারাবাহিকে অভিনয় করার সময় এই নামেই দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি। আজ অনুরাগীদের সঙ্গে কথা বলতে বলতে অঙ্কিতার মুখে বার বার উঠে এল সুশান্ত সিং রাজপুতের কথা। ধারাবাহিকে অঙ্কিতার নায়ক ছিলেন তিনিই।

'পবিত্র রিসতা' ধারাবাহিকে সুশান্তের বিপরীতে অভিনয় করেছিলেন অঙ্কিতা। সেটাই ছিল অঙ্কিতার প্রথম কাজ। ধারাবাহিকে সুশান্তের চরিত্রের নাম ছিল 'মানব'। অঙ্কিতা বলছেন, 'আজকে সকাল থেকে বার বার পবিত্র রিসতার বিভিন্ন ক্লিপিংস আসছিল মোবাইলে... দেখছিলাম। সেখানে বার বার সুশান্তের ছবি ভেসে উঠছিল। সুশান্তের সঙ্গে যখন অভিনয় করতে ফ্লোরে যাই, আমি তখন এক্কেবারে নতুন। সুশান্ত আমার থেকে অনেকটা সিনিয়ার ছিল। ওই আমায় হাতে ধরে অভিনয়টা শেখায়। অনেক ছোট ছোট কাজ শিখেছি ওর থেকে। সুশান্ত এখন আমাদের মধ্যে নেই। কিন্তু সুশান্তকে ছাড়া পবিত্র রিসতা অসম্পূর্ণ।'

কেবল সুশান্ত নয়, নিজের বিভিন্ন অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন অঙ্কিতা। ৬ বছর ধরে কাজ করে গোটা টিমের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হয়ে গিয়েছিল তাঁর। অঙ্কিতা বলছেন, 'প্রথম যেদিন থেকে পবিত্র রিসতা শুরু হওয়ার কথা, সেদিন অনেকটা ভোরে আমার শ্যুটিং ছিল। ভোর সাড়ে ৪টেয় আমি চুল বাঁধছিলাম। আর বাড়িতে টিভি চলছিল। হঠাৎ দেখি পবিত্র রিসতা চলতে শুরু করেছে। অবাক হয়ে যাই। তারপর জানতে পারি একতা কপূর ওই সময় ধারাবাহিকটা টেলিকাস্ট করেছিলেন। কিছু শুভ মহরৎ ছিল। নিজেকে টিভিতে দেখে আমি উচ্ছসিত হয়ে উঠি।'

অঙ্কিতা এরপর পবিত্র রিসতা থিমের কেক কাটেন। জানান, তাঁর ও পবিত্র রিসতার অনুরাগীরা এই কেকটি পাঠিয়েছে। সবাইকে ধন্যবাদও জানান অঙ্কিতা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget