এক্সপ্লোর

Aishwarya Rai Bachchan: নেট দুনিয়ায় ঝড় তুলেছেন ঐশ্বর্য রাই বচ্চনের 'হামসকল', ছবি দেখলে চমকে যাবেন

ছবি দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের। ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে হওয়ায় নেট দুনিয়া মাতাচ্ছেন তিনি।

মুম্বই: বি টাউনে পা রাখার পর থেকেই দর্শকেরা মুগ্ধ ছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) সৌন্দর্যে। পাশাপাশি দর্শকদের মুগ্ধ করে তাঁর অভিনয়ও। প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইকে বর্তমানে খুব বেশি ছবিতে দেখা যায় না। ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি সংসারটাও করছেন চুটিয়ে। অভিষেক বচ্চন থেকে কন্যা আরাধ্যার সঙ্গে নানা সময়ই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই মহিলার ছবি। যাঁকে দেখতে হুবহু ঐশ্বর্য রাই বচ্চনের মতো। ছবি দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের। ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে হওয়ায় নেট দুনিয়া মাতাচ্ছেন তিনি।

ঐশ্বর্য রাইয়ের 'হামসকল'-

সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে আশিতা সিংহ (Aashita Singh) নামে এক মহিলার ছবি। গত বছর অগাস্টে প্রথমবার তাঁর ছবি নেট দুনিয়ায় পোস্ট হয়। সেই সময় ততটাও নজর কাড়েননি। কিন্তু সম্প্রতি ফের তাঁর ছবি ছড়িয়ে পড়ায় চোখ কপালে উঠেছে নেটিজেনদের। আশিতা সিংহ নামে ওই মহিলা যেন হুবহু ঐশ্বর্য রাই বচ্চনের জেরক্স কপি। সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেও খুবই সক্রিয় থাকেন। নানা সময় তাঁকে নানা বলিউড গানে লিপ সিঙ্কিং করতে দেখা যায়। আশিতার ছবি ভিডিও পোস্ট হওয়ার পর থেকেই তাতে কমেন্টের বন্যা বইছে। নেটিজেনরা তাঁকে 'ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে' বলে কমেন্ট করছেন।


Aishwarya Rai Bachchan: নেট দুনিয়ায় ঝড় তুলেছেন ঐশ্বর্য রাই বচ্চনের 'হামসকল', ছবি দেখলে চমকে যাবেন

আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

অন্যদিকে, আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ঐশ্বর্য রাই বচ্চনের ছবি 'পোনিয়িন সেলভান'। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পিরিওডিক ড্রামা 'পোনিয়িন সেলভান-১'। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে যখন শাসক পরিবারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ফাটল দেখা দেয়। বিক্রম, জয়ম রবি, কার্তি, ঐশ্বর্যা রাই বচ্চন এবং তৃষার লুক প্রকাশিত হবে ধীরে ধীরে। 'পোনিয়িন সেলভান-১' ছবিতে দ্বিতীয়বার একত্রে দেখা যাবে ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে, ২০১০ সালে 'রাবণ' ছবির পর। মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যার সঙ্গে চতুর্থ ছবি। এর আগে ১৯৯৭ সালে 'ইরুভর', ২০০৭ সালে 'গুরু', ২০১০ সালে 'রাবণ'-তে কাজ করেছেন তাঁরা একসঙ্গে। ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালে শ্যুটিং নয় মাসের জন্য বন্ধ রাখতে হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget