এক্সপ্লোর

Anupam Kher: শ্য়ুটিং ফ্লোরে গুরুতর আহত অনুপম খের! ব্য়থা কমাতে কী করলেন অভিনেতা?

Anupam Kher: 'বিজয় 69'-এর শ্য়ুটিং-এর সময় আহত হলেন অভিনেতা অনুপম খের।

কলকাতা: এইমুহূর্তে স্পোর্টস ফিল্ম 'বিজয় 69'-এর শ্য়ুটিং-এ ব্যস্ত বলিউডের প্রবীণ অভিনেতা  অনুপম খের। আর সেখানেই একটি শ্য়ুটিং চলাকালীন গুরুতর চোট পেলেন অভিনেতা। জানাযাচ্ছে, তাঁর হেয়ারলাইন ফ্র্যাকচার। সম্প্রতি ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করে নিজেই এই খবর প্রকাশ্য়ে আনলেন অভিনেতা।

পোস্টে রসিকতার ছলে অভিনেতা লেখেন, 'স্পোটর্স ছবির শ্য়ুটিং-এ চোট লাগবে না তাও কী হয়!' তিনি আরও লেখেন,'যিনি আমার হেয়ারলাইন ফ্র্যাকচারের চিকিৎসা করেছেন তিনি বলেছেন এর আগে তিনি শাহরুখ খান ও ঋত্বিক রোশনেরও চোটের চিকিৎসা করেছেন। আর এই কথা শুনে আমার ব্য়থা যেন খানিকটা কমে গেছে।'

প্রসঙ্গত, যশরাজ ব্য়ানারের আসন্ন ওটিটি ছবি (OTT Film) 'বিজয় 69'-এর পরিচালনা করছেন অক্ষয় রায়। 

আরও পড়ুন...

আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

উল্লেখ্য়, কিছুদিন আগে 'দ্য় কেরালা স্টোরি' বিতর্কে মুখ খুলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন অনুপম খের। তিনি জানিয়েছিলেন, 'তাঁরা একই মুখ যাঁরা এই ধরণের ছবির বিরোধিতা করে চলেছেন এবং এইবিশেষ কিছু লোকেদের সর্বত্রই দেখা যায়। সেটা সিএএ প্রতিবাদ হোক বা শাহিনবাগের প্রতিবাদ বা জেএনইউ প্রতিবাদ। তাঁরা একই মুখ যারা দ্য় কাশ্মীর ফাইলস-এরও সমালোচনা করেছিলেন। আমি তাঁদের উদ্দেশ্য জানি না এবং তাঁদের প্রতি মনোযোগও দিতে চাই না। কারণ তাঁরা অপ্রয়োজনীয়।'

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, 'আবারও আমি বলব তাঁরা একই মুখ। আমি ছবিটি দেখিনি কিন্তু আমি খুশি যে পরিচালকেরা বাস্তব জীবন থেকে ছবি বানানোর রসদ নিচ্ছেন।'

এর পাশাপাশি, অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) স্বল্প দৈর্ঘ্যের ছবি 'রিটেক' (Retake) দেখানো হতে চলেছে মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (New York Indian Film Festival) দেখানো হবে 'রিটেক'। ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করে 'অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট' এই বিশেষ খবর শেয়ার করে। 

এই পোস্ট শেয়ার করে অনুপম খের লিখেছিলেন, 'ভালবাসা, বিরহ ও একটা রিটেক। আমাদের স্বল্প দৈর্ঘ্যের ছবি 'রিটেক' এখন তৈরি হচ্ছে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমেরিকান প্রিমিয়ারের জন্য। অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবি লিখেছেন ও পরিচালনা করেছেন প্রতিভাবান শ্বেতা বসু প্রসাদ।'

সেই পোস্টে অনুপম খের আরও লেখেন, 'গোটা বিশ্ব আমাদের দুর্দান্ত শর্টফিল্ম দেখবে সেই অপেক্ষায় রয়েছি। হ্যাশট্যাগ রিটেক।' এরপরই পোস্ট ভাসে নেটিজেনদের শুভেচ্ছা ও শুভ কামনায়। 

 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget