এক্সপ্লোর

Deepika Padukone: অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় উপস্থাপক 'ছাত্রী' দীপিকা, গর্বিত 'শিক্ষক' অনুপম খের

Anupam Kher Post: 'তোমার শিক্ষক হিসেবে ব্যক্তিগতভাবে বলছি, আমি সবসময় জানতাম আকাশ ঊর্ধ্বসীমা নয়। তুমি সেটা পেরিয়ে যাবে!! ভালবাসা ও আশীর্বাদ সবসময়! 'পাঠান'-এর জন্যও অভিনন্দন! জয় হো!'

নয়াদিল্লি: কিংবদন্তি অভিনেতা অনুপম খের (Anupam Kher) ছাত্রীকে ভরালেন প্রশংসায়, প্রকাশ করলেন গর্ব। কে তাঁর ছাত্রী? বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অন্যতম প্রেজেন্টার (Oscars 2023 Presenter)। ১২ মার্চ, মঞ্চে একমাত্র ভারতীয় হিসেবে তাঁকে দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে কী লিখলেন অনুপম খের?

ছাত্রী দীপিকার প্রশংসায় অনুপম

অভিনেতা অনুপম খের দীপিকাকে ধন্যবাদ জানিয়েছেন মডেলিংয়ে সফর কেরিয়ারের পর তাঁর অ্যাক্টিং স্কুল 'অ্যাক্টর প্রিপেয়ার্স'-এ (Actor Prepares) অংশ নেওয়ার জন্য। একটি পুরনো ছবি পোস্ট করেন অনুপম। ইনস্টিটিউটে পড়ার সময়ে তোলা দীপিকার একটি ছবি সেটি। ক্যাপশনে অভিনেতা লেখেন, 'প্রিয় দীপিকা পাড়ুকোন! এই বছরের অস্কার অনুষ্ঠানে উপস্থাপকদের অন্যতম হওয়ার জন্য অভিনন্দন! সাফল্যে সিঁড়ি বেয়ে যতবার তুমি একধাপ করে ওপরে ওঠো, আমরা অ্যাক্টর প্রিপেয়ার্সের প্রত্যেকে তোমার সেই সফরের অংশ হিসেবে গর্বিত বোধ করি।'

এরপর অভিনেতা সেখানে লেখেন, 'তোমার শিক্ষক হিসেবে ব্যক্তিগতভাবে বলছি, আমি সবসময় জানতাম আকাশ ঊর্ধ্বসীমা নয়। তুমি সেটা পেরিয়ে যাবে!! ভালবাসা ও আশীর্বাদ সবসময়! 'পাঠান'-এর জন্যও অভিনন্দন! জয় হো!'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Kher (@anupampkher)

২০২৩ সালের অস্কারে উপস্থাপক হিসেবে রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কোনলি, আরিয়ানা ডিবোস, স্যামুয়েল এল. জ্যাকসন, ড্যোয়েন জনসন, মাইকেল বি. জর্ডন, ট্রয় কোটসুর, জোনাথান মেজর্স, মেলিসা ম্যাককার্থি, জ্যানেল মোনে, কোয়েস্টলভ, জো সালডানা, ডনি ইয়েনের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। 

প্রসঙ্গত, দেশের বাইরে খ্যাতি এর আগেও পেয়েছেন দীপিকা। গত বছর 'কানস ফিল্ম ফেস্টিভ্যাল'-এ জুরি মেম্বারদের মধ্যে অন্যতম ছিলেন দীপিকা। এই বছর তাঁর মুকুটে জুড়ল অস্কারের পালক। 

আরও পড়ুন: Chanchal Chowdhury and Nachiketa Chakraborty: চঞ্চল-নচিকেতা যুগলবন্দি, 'সাদা সাদা কালা কালা' গানে গলা মেলালেন দুই তারকা

কাজের ক্ষেত্রে ২০২৩ শুরু হয়েছে দীপিকার ব্লকবাস্টার হিট দিয়ে। জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছে 'পাঠান'। দুর্দান্ত সাফল্য এখনও লাভ করে চলেছে সেই ছবি। এরপর তাঁকে হৃত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার' ছবিতে দেখা যাবে। এছাড়া প্রভাসের সঙ্গে রয়েছে 'প্রজেক্ট কে'। 

সেরা শিরোনাম

Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget