এক্সপ্লোর

Anurag Kashyap Update: বাবার বিরুদ্ধে 'মি টু'-র অভিযোগ, মুখ খুললেন অনুরাগ কন্যা আলিয়া

যখন অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ উঠেছিল, তখন তাঁর পরিবারের সদস্যরা কেমন মানসিক অবস্থায় ছিলেন, সেটা বোঝা যাচ্ছে, এতদিন পর এই বিষয়ে অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ মুখ খোলায়।

মুম্বই : সোশ্যাল মিডিয়ায় 'হ্যাশট্যাগ মি টু' কাণ্ডের রেশ নিয়ে মাঝে-মাঝেই ছাপ ফেলেছে মানুষের বাস্তব জীবনে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, 'মি টু' কাঁটায় বিদ্ধ হয়েছেন অনেকেই। বলিউডের অন্যতম সফল পরিচালক অনুরাগ কাশ্যপও বাদ যাননি এই বিতর্ক থেকে। তাঁর বিরুদ্ধেও উঠেছিল হেনস্থা করার অভিযোগ। এরপর বেশ কিছুদিন পেরিয়ে গিয়েছে। বাবার বিরুদ্ধে এই অভিযোগ আসায় কী অবস্থা হয়েছিল মেয়ে আলিয়া সহ গোটা পরিবারের? নিজের ইউটিউব চ্যানেলে ভয়াবহ সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আলিয়া কশ্যপ।

নিজের ইউটিউব চ্যানেলে হামেশাই বিভিন্ন নতুন ভিডিও পোস্ট করেন অনুরাগ কন্যা আলিয়া। সেখানেই একটি ভিডিওতে তিনি বর্ণনা করেন, 'হ্যাশট্যাগ মি টু' ঠিক কতটা আঘাত করেছিল কশ্যপ পরিবারকে। আলিয়ার কথায়, এই 'হ্যাশট্যাগ মি টু' কীভাবে তাঁদের জীবনটা দুঃসহ করে তুলেছিল। আলিয়া কাশ্যপ বলেছেন, 'সবকিছুকে আমি পরোয়া করি না বললেই সেটা সত্যি হয়ে যায় না। কিছু কিছু জিনিসকে বাধ্য হয়ে গুরুত্ব দিতে হয়। 'হ্যাশট্যাগ মি টু' এই অভিযোগকেও আমাদের গুরুত্ব দিতে হয়েছে। কারণ, এরকম একটা মারাত্মক অভিযোগ ওঠার পর আমার বাবার চরিত্রটাই বদলে দিচ্ছিল কেউ কেউ। কিন্তু, বিষয়টা আদৌ তেমন নয় বলেই মনের উপর চাপ পড়ছিল আমাদের। আমার বাবা কেমন মানুষ আর তাঁর সম্পর্কে কী কী প্রচার করা হচ্ছে, সেটা কষ্ট দিচ্ছিল। সবাই মনে করেছিলেন, আমার বাবা একজন খুব খারাপ মানুষ। অথচ, বাবাকে যাঁরা কাছ থেকে চেনেন, তাঁরা প্রত্যেকেই স্বীকার করবেন, এমন নরম মনের মানুষ আজকের যুগে মেলা ভার।'

আলিয়া কাশ্যপ আরও বলেছেন, 'তাই ওই সময় খুব কষ্ট হত। ভাবতাম, যারা আমার বাবাকে খারাপ কথা বলছে, কিংবা তাঁর সম্পর্কে ঘৃণ্য মন্তব্য করছে, তারা আসলে আমার বাবাকে চেনেই না। খেয়াল করে দেখেছি, বাবাও এই বিষয়ে আমার সঙ্গে কোনও কথা বলতেন না। আমাদের মধ্যে এই বিষয়ে কোনওদিনই কোনও কথা হয়নি। আসলে বাবা চাইতেন না, এইসব বিষয় নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে পড়ি।'

প্রসঙ্গত, গত বছর একজন অভিনেত্রী পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে 'হ্যাশট্যাগ মি টু'-এর অভিযোগ আনেন। ওই অভিনেত্রীর অভিযোগ ছিল, তাঁকে হেনস্থা করছেন অনুরাগ কশ্যপ। যে অভিযোগ যায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি রেখা শর্মার কাছেও। পরে অবশ্য অনুরাগ কাশ্যপ বিবৃতি দিয়ে জানান, তাঁর সম্পর্কে ওঠা 'হ্যাশট্যাগ মি টু' অভিযোগ একেবারে ভিত্তিহীন। 

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget