এক্সপ্লোর

Anurager Chowa: নববর্ষে 'অনুরাগের ছোঁয়া'-র বিশেষ পর্ব, জন্মদিনে ফের কাছাকাছি সূর্য-দীপা

Bengali Serial Anurager Chowa: নববর্ষের অনুষ্ঠানে ব্যবসায় বিশেষ সাফল্যের জন্য বিশেষভাবে সম্মানিত করা হবে লাবণ্য সেনকে।

কলকাতা: নববর্ষে 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa) ধারাবাহিকে বিশেষ চমক। দীপার জন্মদিন পালন যেন রইল একদিকে, তেমন অন্যদিকে বিশেষ সম্মানে সম্মানিত হবেন লাবণ্য সেন (Labonnyo Sen)। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে ধারাবাহিকে বিশেষ এই পর্ব। 

নববর্ষের অনুষ্ঠানে ব্যবসায় বিশেষ সাফল্যের জন্য বিশেষভাবে সম্মানিত করা হবে লাবণ্য সেনকে। আর এই অনুষ্ঠানেই সূর্য ও দীপার দুই মেয়ে সোনা ও রুপাকে পরিচয় করানো হবে সেনগুপ্ত পরিবারের সদস্য হিসেবে। অন্যদিকে এই একই দিনে অনুষ্ঠিত হবে ধারাবাহিকের নায়িকা দীপার জন্মদিনের অনুষ্ঠানও। সূর্য দীপাকে কথা দেয় তাকে এমন এক উপহার দেবে যা সে কখনও ভুলতে পারবে না। বিশেষ এই পর্বে নজর কাড়বে সূর্য ও দীপার রসায়নও। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-র বিশেষ এই পর্ব।                                           

প্রসঙ্গত, সদ্য পাহাড় থেকে শ্যুটিং করে ফিরেছে টিম 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa)। এরপরেই ডান্স ক্লাসে প্র্যাকটিস করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন ধারাবাহিকের নায়ক সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। চিরকালই শরীরচর্চা নিয়ে বেশ কড়া দিব্যজ্যোতি। কাজের ফাঁকে নিয়মিত শরীরচর্চা করেন তিনি। নাচও তাঁর শখ। তবে পায়ে আঘাত পেয়ে সমস্ত শরীরচর্চা বন্ধ রাখতে হয়েছিল তাঁকে। তবে পায়ে প্লাস্টার নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে এখন আবার সুস্থ হয়ে শ্যুটিং ফ্লোরে ফিরেছেন তিনি। 

ধারাবাহিকের গল্প অনুযায়ী, দূরত্ব তৈরি হয়েছিল সূর্য ও দীপার মধ্যে। এমনকি তাদের সম্পর্কের তিক্ততা গড়িয়েছে বিচ্ছেদের দিকে। কিন্তু নববর্ষে ফের যেন নতুন করে প্রাণ ফিরে পায় তাদের সম্পর্ক। সূর্য বাড়ির সবার জন্য উপহার নিয়ে আসে। দীপার জন্যও সে লুকিয়ে আনে বিশেষ উপহার। দীপার হঠাৎ পড়ে যাওয়ার মতো উপক্রম হতে তাকে ধরে ফেলে সূর্য। কাছাকাছি এসে অস্বস্তিতে দীপাও। পরিবারের সবাই খুনসুটি করে সামাল দেন পরিস্থিতি। তবে কি নতুন বছরে সূর্য ও দীপা তাদের মধ্যেকার দূরত্ব মিলিয়ে কাছে আসবে? উত্তর দেবে ধারাবাহিকের নতুন পর্ব।

আরও পড়ুন: Fatafati Trailer Out: ফ্যাশানের দুই মেরুতে স্বস্তিকা আর ঋতাভরী, 'ফাটাফাটি' তুলে ধরবে সমাজের চেনা ছবি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget