এক্সপ্লোর

Fatafati Trailer Out: ফ্যাশানের দুই মেরুতে স্বস্তিকা আর ঋতাভরী, 'ফাটাফাটি' তুলে ধরবে সমাজের চেনা ছবি

Fatafati Trailer: সুরে বাঁধা ট্রেলারে তুলে ধরা হল ফুল্লরার সফরকে। ফ্যাশন মানে রোগা বা মোটা নয়, নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা.. এই বার্তাই দেওয়া হবে ছবি জুড়ে

কলকাতা: ব়্যাম্প.. ফ্যাশন.. মডেলিং.. এই সবকিছুর জন্য কী তন্বী হওয়া জরুরি? আর তা না হলেই কী ভাগ্যে জোটে শুধুই অপমান, আর কটু কথা? 'ফাটাফাটি' (Fatafati) শুধু নিজেকে ভালবাসার গল্প নয়.. প্রায় ৩ মিনিটের ট্রেলার বুঝিয়ে দিয়ে গেল, অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত 'ফাটাফাটি'-র ৩ মিনিটের ট্রেলার বুঝিয়ে দিয়ে গেল.. 'ফাটাফাটি' নিজেকে ভালবেসে নিজের জন্য লড়াইয়ের গল্প। 

নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) প্রযোজিত 'ফাটাফাটি'-র ট্রেলার মুক্তি পেল আজ। সাদা কালো পোলকা ডট পোশাকে, কালো চশমায় আর ট্রেলার লঞ্চে হাজির ছিলেন 'ফাটাফাটি' ফুল্লরা ওরফে ঋতাভরী চক্রবর্তী। নীল সাদা কুর্তা আর ডেনিমে নজর কাড়ছিলেন আবির। সবুজ হলুদ গাউনে ঝলমলে স্বস্তিকা। হাজির ছিলেন পরিচালক, প্রযোজকেরাও। নন্দনে আজকের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। 

সুরে বাঁধা ট্রেলারে তুলে ধরা হল ফুল্লরার সফরকে। ফ্যাশন মানে রোগা বা মোটা নয়, নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা.. এই বার্তাই দেওয়া হবে ছবি জুড়ে। তবে ঋতাভরীর মুখ ঢেকে ফ্যাশন, ব়্যাম্পে হাঁটার গল্প বেশ উৎসাহ জাগাল ট্রেলার জুড়ে। অন্যভাবে পাওয়া গেল স্বস্তিকাকে।  ঋতাভরী আর স্বস্তিকার দুই মেরুর চরিত্র আর গল্পই যেন এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। ফুল্লরা আর তার স্বামীর সমীকরণেও ওঠাপড়া রয়েছে। সব মিলিয়ে ফুল্লরার সফরসঙ্গী হতে ইচ্ছা না করার কোনও কারণ নেই। 

এই ছবি সম্পর্কে ঋতাভরী বলছেন, 'উইন্ডোজের সঙ্গে এটা আমার প্রথম কাজ। এই সংস্থা এখন আমার পরিবারের মতোই হয়ে গিয়েছে। আর এই ছবিটা আমার কাছে ভীষণ বিশেষ। ফাটাফাটির জন্য আমায় একটা বিশাল বড় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তবে আশা করি ছবিটা মানুষের ভাল লাগবে। তবেই আমার পরিশ্রমটা সার্থক হবে।'

ছবিটি সম্পর্কে আবির বলছেন, 'আমার এই ছবির সফরটা ভীষণ ভাল লেগেছে। একজন মধ্যবিত্ত সাদামাটা মানুষের চরিত্র হলেও, অনেক স্তর রয়েছে এই চরিত্রে। এই ছবিটা সমাজের জন্য একটা ভীষণ জরুরি ছবি। আশা করি মানুষের আমাদের কাজটা ভাল লাগবে।'

ছবির পরিচালক অরিত্র বলছেন, 'পরিচালক হিসেবে এটা আমার তৃতীয় ছবি, আর ঋতাভরীর সঙ্গে দ্বিতীয় কাজ। আমরা সবাই আত্মিকভাবে এই ছবিটার সঙ্গে জড়িত। আশা করি মানুষের এই কাজটা ভাল লাগবে। অনেক পরিশ্রম রয়েছে এই ছবিটার পিছনে। আর হ্যাঁ, আবির আর স্বস্তিকাকে প্রথমবার পরিচালনা করার অভিজ্ঞতা দারুণ।'

আরও পড়ুন: Poila Baisakh Exclusive: সকালে তালপটকা, বিকেলে নাচের স্কুলে অনুষ্ঠান, ফেলে আসা নববর্ষ এখনও হাতছানি দেয় 'মুকুট'-কে

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget