এক্সপ্লোর

Anusandhan Release: ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কমলেশ্বর-শাশ্বতর নতুন ছবি 'অনুসন্ধান'

Anusandhan Release: । আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, প্রিয়ঙ্কা সরকার, চূর্ণী গঙ্গোপাধ্যায় অভিনীত নতুন ছবি 'অনুসন্ধান'।

কলকাতা: করোনা পরিস্থিতি কাটিয়ে ছন্দে ফিরছে সিনেমা। কোভিড বিধি মেনেই হলমুখী হচ্ছেন মানুষ। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন (Riddhi Sen), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), পায়েল সরকার (Payel Sarkar) অভিনীত নতুন ছবি 'অনুসন্ধান' (Anushandhan)। আজ সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার ভাগ করে নেন অভিনেতা অভিনেত্রীরা। 

কমলেশ্বর মুখোপাধ্যায়(Kamaleswar Mukherjee) পরিচালিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর। 'এসকে মুভিজ'-এর প্রযোজনায় মুক্তি পাচ্ছে ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়(Saswata Chatterjee)। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পায়েল সরকারকে। ছবির প্রেক্ষাপট লন্ডনের একটি বাড়ি ও কোর্টরুম। 'অনুসন্ধান' ছবির ট্রেলার দেখলেই স্পষ্ট, এ ছবির পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য। কমলেশ্বরের এই ছবিটি থ্রিলার।

ছবির ট্রেলারটিও বেশ আকর্ষণীয়। বার্মিংহাম থেকে জরুরী ডাক পেয়ে পুজোর মধ্যেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন শাশ্বত। একটা দুর্ঘটনা। তারপর তিনি এসে পৌঁছন এমন একটা পরিবারে, যেখানে সবাই উকিল। পাপ, অপরাধ, সম্পর্ক সবকিছু নিয়েই যেন 'খেলা' চলছে। ছবিরে ট্রেলার দেখে আন্দাজ করা যায় না গল্পের আঁচও। 

আজ সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে ঋদ্ধি লেখেন, 'দেখে খুব ভালো লাগছে যে আবার হলমুখী হয়েছেন মানুষ। সাম্প্রতিক কালে মুক্তি পাওয়া বেশ কয়েকটি বাংলা ছবি প্রেক্ষাগৃহ পূর্ণ করে দেখেছেন সবাই। এটা নতুন করে আমাদের সবাইকে আরও নতুন গল্প বলার ভরসা আর আনন্দ দিয়েছে l ডিসেম্বরের তিন তারিখ মুক্তি পাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় আর এসকে মুভিজের প্রযোজনায় আমাদের নতুন ছবি ‘অনুসন্ধান’ l

এই ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবির পোস্টার ও ট্রেলার শেয়ার করে কমলেশ্বর মুখোপাধ্যায় লিখেছেন, 'আপনারা দেখলে আমাদের কাজ করা সার্থক হবে।' ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম ইন্দ্র চক্রবর্তী। লন্ডনে গিয়ে কারও পাতা ফাঁদের পা দিয়ে কী লণ্ডভণ্ড হয়ে যাবে তাঁর ব্যক্তিগত জীবন, কেরিয়ার? উত্তর খুঁজতে 'অনুসন্ধান' করতে হবে দর্শকদের।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget