এক্সপ্লোর

Anushka on Social Media: ৬ মাস পূর্তি ভামিকার, ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অনুষ্কা

সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিলেন বিরুষ্কা। ৬ মাসে পা দিল তাঁদের কন্যাসন্তান।

মুম্বই: আকাশের দিকে তাকিয়ে মাঠের ওপর শুয়ে অভিনেত্রী অনুষ্কা শর্মা। মুখ বোঝা যাচ্ছে না। আর তাঁর বুকের ওপর শুয়ে একরত্তি কন্যা ভামিকা। ছোট্ট মেয়েকে আকাশের দিকে হাত তুলে কী যেন দেখাচ্ছেন অনুষ্কা। পরের ছবিতে, সবুজ মাঠে বসে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আগলে রয়েছেন ভামিকাকে। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিলেন বিরুষ্কা। ৬ মাসে পা দিল তাঁদের কন্যাসন্তান।

সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি সদ্য শেয়ার করেছেন অনুষ্কা। ক্যাপাশানে লিখেছেন, 'ওর একটা হাসি এক মুহূর্তে আমাদের চারপাশের পৃথিবীটাকে বদলে দেয়। যে ভালোবাসা নিয়ে এই একরত্তি মেয়ে আমাদের দিকে দেখে, আমরা সেই ভালোবাসাতেই বাঁচতে চাই। আমাদের ৩ জন হওয়ার আজ ৬ মাস পূর্তি।'

কয়েক মুহূর্তেই ভাইরাল বিরাট ঘরনীর সেই পোস্ট। ভালোবাসা উপচে দিয়েছেন সকলেই। পোস্টেই রয়েছে গোলাপি কেকের ছবি। অর্থাৎ, ভামিকার ৬ মাসের জন্মদিনে হাজির ছিল কেকও। তবে কোনও পোস্টে স্পষ্ট হয় ভামিকার মুখ। এমনকি স্পষ্ট নয় বিরাট বা অনুষ্কা কারও মুখই। পোস্টে দুটি ভালোবাসার চিহ্ন এঁকেছেন টেনিস তারকা সানিয়া মির্জা। ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়ালও।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিকে প্রধান ভূমিকায় দেখা যাবে অনুষ্কা শর্মাকে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এই বছরের শেষেই শুরু হতে পারে বায়োপিকের শ্যুটিং। ২০২০ সালের জানুয়ারিতে ভারতীয় দলের জার্সি গায়ে ইডেন গার্ডেন্স-এ ঝুলনের সঙ্গে দেখা গিয়েছিল বিরাট ঘরণীকে। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনা। যদিও এখনও চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়নি বলেই খবর। সব কিছু ঠিক হলেই তবেই প্রস্তুতি শুরু করবেন অনুষ্কা।

আপাতত লন্ডনে বিরাট কোহলি ও ভামিকার সঙ্গেই সময় কাটাচ্ছেন অনুষ্কা। এতদিন জৈব সুরক্ষা বলয়ের কড়া নিরাপত্তার মধ্যেই থাকতে হয়েছিল তাঁদের। নিউজিল্যান্ডের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনাল খেলে ফেলার পর আপাতত কিছুদিনের জন্য বায়ো বাবলের সেই বজ্রআঁটুনি থেকে ছাড়া পেয়েছেন ক্রিকেটার ও তাঁর পরিবার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: ডেঙ্গিতে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী, ভর্তি করতে হল হাসপাতালে, ১০৪ জ্বর নিয়েই কাজ করছিলেন
ডেঙ্গিতে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী, ভর্তি করতে হল হাসপাতালে, ১০৪ জ্বর নিয়েই কাজ করছিলেন
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget