এক্সপ্লোর

অনুষ্কাকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের পরিকল্পনা সম্পর্কে, দেখুন, কী বললেন তিনি

নয়াদিল্লি: বিয়ে করবেন অবশ্যই, তবে কবে করবেন জানেন না। এ নিয়ে এখনও ভাবনাচিন্তা শুরুই করেননি। বললেন অনুষ্কা শর্মা। ‘এনএইচ টেন’-এর অভিনেত্রী জানিয়েছেন, জীবনে সব কিছুই খুব স্বাভাবিকভাবে করেছেন তিনি। তাই বিয়েও করবেন। কবে করবেন, প্রশ্ন সেটাই। বয়ফ্রেন্ড বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক কিছুদিনের জন্য ভেঙে যায়। তারপর আবার তা জোড়া লেগেছে। নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখাও গেছে দু’জনকে। কিন্তু এই মুহূর্তে সংসার নয়, নিজের কেরিয়ারে মনোযোগী হতে চান অনুষ্কা। তবে তাঁর মতে, বলিউড বিবাহিত নায়িকাদের নিয়ে অনেক বেশি ছবি করছে এখন। আগে যা ভাবা যেত না। বিয়ের পর তো বটেই, বাচ্চা হয়ে যাওয়ার পরেও নায়িকারা আগের মতই ব্যস্ততায় কাজ করছেন এখনও। অতএব, পরিবর্তন আসছে। বিয়ের পর কাজ চালিয়ে যেতে চান অনুষ্কা নিজেও। কারণ সেটাই স্বাভাবিক। লোকে যখন বলে, অভিনেত্রীদের টিকে থাকার সময় অল্প, তা তাঁর ভাল লাগে না। দেশে ডিভোর্স বেড়ে চলার কারণ হিসেবে অনুষ্কা মনে করেন, সময় বদলানোর সঙ্গে সঙ্গে মেয়েরা বন্ধনমুক্তি চাইছেন। তাঁর কথায়, তিনি বিশ্বাস করেন, বিয়ে জীবনে একবারই হয়, আর তা টিকিয়ে রাখার দায়িত্ব আপনার। কিন্তু যেভাবে দেশে ডিভোর্স বাড়ছে, তাঁর ধারণা, মহিলাদের মধ্যে পরিবর্তন আসাই এর কারণ। মেয়েদের মানসিকতা বদলাচ্ছে, আগে পুরুষের সঙ্গে তাঁরা যে সম্পর্কে অভ্যস্ত ছিলেন, বদলাচ্ছে তাও। মেয়েরা এখন আর্থিকভাবে স্বাধীন, জীবনে নিরাপত্তার জন্য কোনও পুরুষ তাঁদের প্রয়োজন নেই। জীবনে এমন কাউকে তাঁরা পেতে চাইছেন, যে তাঁদের যোগ্য। তবে বিয়ে টিকিয়ে রাখতে টানা প্রচেষ্টা প্রয়োজন। আন্তরিক না হলে কোনও সম্পর্ক বাঁচানোই সম্ভব নয়। ব্যক্তিগত জীবনকে গোপন রাখার পক্ষপাতী অনুষ্কা। তবে জানাচ্ছেন, বন্ধু করতে সময় লাগে না তাঁর। বলিউডে রণবীর কপূরকে নিজের প্রিয় বন্ধু বলে জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget