এক্সপ্লোর

মাথায় এক ঢাল চুল, পুরনো ছবিতে অচেনা অপরাজিতা

একটি পুরনো ছবি, অন্যটি নতুন। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির কোলাজ শেয়ার করে স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর পুরনো ছবি দেখে মুগ্ধ নেটাগরিকরাও।

কলকাতা: একটি পুরনো ছবি, অন্যটি নতুন। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির কোলাজ শেয়ার করে স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনেত্রীর পুরনো ছবি দেখে মুগ্ধ নেটাগরিকরাও।

আজ ইনস্টাগ্রামের একটি পোস্টে নিজের দুটি ছবি ভাগ করে নেন অপরাজিতা। এর একটিতে অপরাজিতার মাথায় এক ঢাল চুল। কোমর ছাপানো সেই চুল নজর কেড়েছে সবার। অপর ছবিটি একেবারে সদ্য তোলা হয়েছে। সেই ছবিতে নজর কেড়েছে অপরাজিতার চিরপরিচিত প্রাণোচ্ছল হাসি। গায়ে রয়েছে হালকা গয়না। ছবির কোলাজ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশানে অপরাজিতা লিখলেন, 'সময় পরিবর্তনশীল। বর্তমান কখনও অতীততে ঢেকে দিতে পারে না।' অতীতের কথা অবশ্য কখনোই ভুলতে চান না অভিনেত্রী। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন গল্পের আসরে, তাঁর ঝুলিতে থাকে ছোটবেলার অসংখ্য মজার স্মৃতি। সেই স্মৃতি থেকে তুলে আনা একটি ছবিই যেন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। 

আপাতত একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অপরাজিতা। মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, অলকনন্দা রায় ও সৌরসেনী মৈত্রকে। মৈনাকের আগের ছবি 'চিনি'-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। ফের একবার মৈনাকের হাত ধরেই সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা।

অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে পাভেলেন নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'-র পোস্টার। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা। ছবির পোস্টারে ভিক্টোরিয়া, শহীদ মিনার, বেলুড় মঠ, লালবাজার, দক্ষিণেশ্বরের মন্দির-সহ কলকাতার বিভিন্ন জায়গার প্রতীকী ছবি ফুটে উঠেছে। পরিচালক পাভেল বলছেন ‘এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবনের গল্প। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে কলকাতার রাজপথে পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।’

এছাড়াও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget