এক্সপ্লোর

'Aparajito' Update: অপরাজেয় 'অপরাজিত', IMDb ওয়ার্ল্ড সিনেমা র‍্যাঙ্কিংয়ে পৌঁছল জিতুর ছবি

'Aparajito' IMDb Update: IMDb-এর নিয়ম অনুযায়ী, কোনও ছবি যদি মুক্তির দুই থেকে তিন দিনের মধ্যে ২০০০ ভোট পেয়ে যায় তাহলে তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে। এবার সেই তালিকায় নিজের জায়গা করে নিল 'অপরাজিত'। 

কলকাতা: 'অপরাজিত'-এর (Aparajito) মুকুটে নয়া পালক। অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ও জিতু কামাল (Jeetu Kamal), সায়নী ঘোষ (Saayoni Ghosh) অভিনীত এই ছবি মুক্তির আগে থেকেই একের পর এক কারণে শিরোনামে থেকেছে। ছবি মুক্তির পর ভূয়সী প্রশংসা পেয়েছে। এবার সেই তালিকায় জুড়ল আরও একটা খেতাব। আইএমডিবিতে (IMDb) বিশ্বের সমস্ত সিনেমার মধ্যে ট্রেন্ডিং 'অপরাজিত'।

'অপরাজিত'র নতুন তকমা

IMDb-এর নিয়ম অনুযায়ী, কোনও ছবি যদি মুক্তির দুই থেকে তিন দিনের মধ্যে ২০০০ ভোট পেয়ে যায় তাহলে তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে। এবার সেই তালিকায় নিজের জায়গা করে নিল 'অপরাজিত'। 

একইসঙ্গে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হিসাবে 'অপরাজিত' এই বছরের প্রথম বাংলা ছবি যা আইএমডিবি ওয়ার্ল্ড সিনেমার র‍্যাঙ্কিংয়েও নিজের জায়গা করে নিয়েছে। তালিকায় এই ছবির রেটিং ৩৫০৯। 

মঙ্গলবার ছবির নির্মাতাদের তরফে এই খবর ভাগ করে নেওয়া হয়। ছবির সাফল্যে ও দর্শকদের ভালবাসায় আপ্লুত ছবির গোটা টিম। 

আরও পড়ুন: Jeetu Kamal Exclusive: 'আলাদিনের ম্যাজিক কার্পেটে করে আমায় উড়িয়ে নিয়ে গেলে..' 'অপরাজিত' পরিচালকের জন্মদিনে জিতু

আইএমডিবির শীর্ষে 'অপরাজিত'

প্রসঙ্গত কিছুদিন আগে পাওয়া রিপোর্ট অনুযায়ী, IMDb-র তালিকায় শীর্ষে ছিল 'অপরাজিত'। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' তৈরির প্রতিকূলতাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অনীক দত্ত। কিংবদন্তি পরিচালকের আদলে তৈরি চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় দেখা গেছে জিতু কামালকে। মুক্তি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও এই ছবি যে দর্শকের মন ছুঁয়েছে তা দিন তিনেই স্পষ্ট। ধীরে ধীরে বাড়ে দর্শক সংখ্যাও। IMDb-র তালিকায় ৯.৫ রেটিং পেয়ে এখনও শীর্ষে রয়েছে এই ছবি। এমনকী এই ছবি বক্স অফিসে প্রভূত সাফল্য পাওয়া 'কেজিএফ: চ্যাপ্টার ২'-কেও পিছনে ফেলেছে। 

কিংবদন্তি আর কিংবদন্তির সৃষ্টির গল্প সাদায় কালোয় পর্দায় তুলে ধরেছেন পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। সেই ছবির সংলাপের মতোই এখন দলে দলে বাঙালি সত্যজিতের আকর্ষণে ছুটছেন প্রেক্ষাগৃহে। ছবিতে 'পথের পদাবলী' ছবির উদ্দেশে সংলাপ ছিল, 'এই ছবি না দেখলে নাকি সভ্য সমাজে মুখ দেখানো যাবে না।' কার্যত সেই সংলাপই যেন বাস্তবে রুপান্তরিত হয়েছে 'অপরাজিত'-র ক্ষেত্রে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget