এক্সপ্লোর

Arijit Singh: মহিলা অনুরাগীকে গলা ধরে ধাক্কা নিরাপত্তারক্ষীর, 'যদি রক্ষা করতে পারতাম...', ক্ষমা চাইলেন অরিজিৎ সিংহ!

Viral Video: মঞ্চে প্রিয় তারকা পারফর্ম করছেন তখন। মন খুলে গানে গানে বুঁদ করেছেন লক্ষ লক্ষ দর্শককে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মঞ্চে শিল্পীর দিকে এগিয়ে যাচ্ছেন এক মহিলা অনুরাগী। তারপর?

নয়াদিল্লি: ভারতের প্রথম সারির তারকা সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)। যতই তাঁর খ্যাতি, ব্যপ্তি হোক না কেন, তাঁর আচরণ, তাঁর ব্যবহার, তাঁকে সাধারণ মানুষের অনেক কাছে নিয়ে আসে, বারবার। বিশেষত বাঙালির কাছে তিনি তো 'বাড়ির ছেলে'। গায়ক আপাতত তাঁর ইউকে ট্যুরে (UK Tour) ব্যস্ত। সেখানকার এক কনসার্টের (Concert) একটি ভিডিও ফের ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। দেখা গেল এক মহিলা মঞ্চের দিকে এগোতেই তাঁকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন এক নিরাপত্তারক্ষী। সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করতে এগিয়ে আসেন স্বয়ং শিল্পী। কী বলতে শোনা গেল তাঁকে?

'যদি রক্ষা করতে পারতাম...', ফের মন জয় করলেন অরিজিৎ সিংহ

মঞ্চে প্রিয় তারকা পারফর্ম করছেন তখন। মন খুলে গানে গানে বুঁদ করেছেন লক্ষ লক্ষ দর্শককে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মঞ্চে শিল্পীর দিকে এগিয়ে যাচ্ছেন এক মহিলা অনুরাগী। তখনই তাঁকে আটকে দেন সেখানে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষী। তখন ওই মহিলা খোলসা করে বলেন যে অরিজিৎ নিজেই তাঁদের ডাকছেন। তা সত্ত্বেও নিরাপত্তারক্ষী ওই মহিলাকে রীতিমতো গলা ধরে সরিয়ে দিয়ে যান। 

এই পরিস্থিতিতে মঞ্চের একেবারে সামনে এগিয়ে এসে হস্তক্ষেপ করেন অরিজিৎ। গোটা বিষয়টা নজর এড়ায়নি তাঁর। নিজের গলায় দেখিয়ে সকলের উদ্দেশে চেঁচিয়েই বলেন, 'কাউকে ওভাবে ধরা উচিত নয় একেবারেই'। এরপর দর্শকদের তিনি বলেন, 'দয়া করে সকলে বসে যান' এবং ওই ভদ্রমহিলার কাছে বারবার ক্ষমা চেয়ে নেন। তাঁকে বলতে শোনা যায়, 'আমি অত্যন্ত দুঃখিত, ম্যাম। যদি আমি ওখানে থাকতে পারতাম আপনাকে রক্ষা করার জন্য, কিন্তু আমি পারিনি। দয়া করে বসে পড়ুন।' 

অনুরাগীদের পক্ষ নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে এই কথা বলতেই দর্শকাসন থেকে তারস্বরে উচ্ছ্বাসের আওয়াজ মেলে। তাঁর কথা, তাঁর কাজ ফের একবার মন জয় করেছে দর্শকের। অনেকেরই মতে তিনি 'ভদ্র মানুষ'। 

 

আরও পড়ুন: Ranveer Allahbadia: জনপ্রিয় ইউটিউবারের চ্যানেল প্রতারকদের দখলে, 'বিয়ার বাইসেপস' সরল স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে?

সম্প্রতি লন্ডনের এক কনসার্টে অরিজিৎ সিংহের সঙ্গে মঞ্চে যোগ দেন ব্রিটিশ তারকা শিল্পী এড শিরান। তাঁদের একসঙ্গে এড শিরানের 'পারফেক্ট' গাইতে শোনা যায় যা ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget