এক্সপ্লোর

Arjun Chakrabarty Exclusive: 'ফ্রাঞ্চাইজির প্রত্যেকটা ছবি আগেরটার থেকে ভালো হবে, প্রত্যাশার চাপ থাকে'

Karnasubarner Guptadhan Exclusive: সোনাদা এখন ফ্রাঞ্চাইজি। ইতিমধ্যেই বেশ কিছু অনুরাগী ও দর্শক রয়েছে এই চরিত্রদের। ছবি মুক্তির আগে এই অনুরাগীর সংখ্যাটাই কি কিছুটা স্বস্তি দেয়?

কলকাতা: তাঁর কখনও ফেলুদা বা ব্যোমকেশ হওয়ার ইচ্ছা হয়নি। অথচ তাঁর পরিবারের সঙ্গে ফেলুদা ও ব্যোমকেশের যোগ নিবিড়। বড়পর্দায় সেরা ফেলুদা বলতে তাঁর বাবার নাম অন্যতম। দাদা ছোটপর্দায় ব্যোমকেশের অভিনয় করেছিলেন। কিন্তু তিনি কখনও ফেলুদা বা ব্যোমকেশ হতে চাননি। নিদেনপক্ষে তোপসেও না। তিনি চেয়েছিলেন নতুন কোনও চরিত্র, সম্পূর্ণ স্বতন্দ্র। আর তাই সোনাদার সঙ্গী হয়ে ওঠার সুযোগ, তাঁর গুপ্তধন আবিষ্কারের মতোই আনন্দের। ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhruba Banerjee) পরিচালিত নতুন ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karnasubarner Guptadhan) মুক্তির আগে এবিপি লাইভ (ABP Live)-এ খোলামেলা আড্ডায় পর্দার আবীরলাল ওরফে অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। 

সোনাদা এখন ফ্রাঞ্চাইজি। ইতিমধ্যেই বেশ কিছু অনুরাগী ও দর্শক রয়েছে এই চরিত্রদের। ছবি মুক্তির আগে এই অনুরাগীর সংখ্যাটাই কি কিছুটা স্বস্তি দেয়? অর্জুন বলছেন, 'ইতিমধ্যেই সোনাদা ফ্র্যাঞ্চাইজির বেশ কিছু অনুরাগী রয়েছেন একথা সত্যি। তাঁরা হয়তো প্রতিবারের মতো এবারেও হলে এসে সোনাদা দেখবেন। তবে অনেক নতুন মানুষও সিনেমাটা দেখতে আসতে পারেন। যাঁরা গত দুটো ছবি হলে গিয়ে দেখতে পারেননি, ওটিটিতে দেখেছেন, অথবা একেবারে নতুন দেখছেন সোনাদা, তাঁদের কাছেও যাতে আরও বেশি করে এই চরিত্রটা পৌঁছে যায় সেই চেষ্টা থাকবে সবসময়। তবে কোনও  ফ্রাঞ্চাইজিতে অভিনয় করার একটা চাপও রয়েছে। সবসময় পুরনো ছবির সঙ্গে সেই ছবিটার তুলনা করা হয়। গত ছবির থেকে কতটা ভালো বা কতটা খারাপ করল, প্রতিবার তার তুল্যমূল্য বিচার করেন দর্শক। হয়তো প্রতিবার দর্শকদের আকাঙ্খা আরও বেড়ে যায় বলেই এই তুলনা। সব মিলিয়ে চাপ থাকেই।'

আরও পড়ুন: Happy Birthday Ranbir: সহকারী পরিচালক হিসেবে কেরিয়ার শুরু, বাবা-মায়ের খারাপ সম্পর্ক বিব্রত করত রণবীরকে

ইতিমধ্যেই পর্দায় বহু মানুষ ফেলুদা বা ব্যোমকেশের অভিনয় করে ফেলেছেন। সেই তুলনায় সোনাদা একেবারেই নতুন ফ্রাঞ্চাইজি। তাই কি নিজের মতো করে অভিনয় করার স্বাধীনতা পাওয়া যায়? অর্জুন বলছেন, 'আমি যখন 'অভিযাত্রিক'-এ অভিনয় করেছিলাম, তখন আমায় সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) -এর সঙ্গে তুলনা করা হয়েছিল। সেই সময়েও কিছু ভেবে অভিনয় করিনি। এখনও করি না। তবে কোনও চরিত্রকে ফুটিয়ে তুলতে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হল পরিচালকের সমর্থন। ধ্রুবদা আমাদের যেমন অভিনয় করার স্বাধীনতা দেন, তেমনই কী চান সেটা খুব স্পষ্ট করে বুঝিয়ে দেন।'

পর্দার সোনাদার আসল নাম আবীর চট্টোপাধ্যায় আর বাস্তবের অর্জুনের পর্দার নাম আবির। শ্যুটিং সেটে সমস্যা হত? হাসতে হাসতে অর্জুনের উত্তর, 'ধরুন খুব গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং চলছে। ধ্রুবদা হঠাৎ বলে উঠলেন, অর্জুনকে লাগবে। আমি আর আবিরদা কিছুতেই বুঝতে পারতাম না ঠিক কাকে প্রয়োজন।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget