এক্সপ্লোর

Arjun Chakraborty Exclusive: 'মেয়ের জন্মদিনে আউটডোর শ্যুটিং, মনখারাপ হয়েছিল খুব'

Arjun Chakraborty Exclusive on Fathers' Day: বাবা সব্যসাচী চক্রবর্তীর মতোই অভিনেতা, একরত্তি কন্যা অবন্তিকার জন্য 'ভালো বাবা' হয়ে উঠতে পারছেন অর্জুন?

কলকাতা: অনেক ছোটবেলাতেই বুঝে গিয়েছিলেন, তাঁর বাবার পেশাটা অন্যদের থেকে একটু আলাদা। স্কুলে বন্ধুদের মধ্যে আলোচনা হত। ছোট থেকেই তারকা, নায়ক এই শব্দগুলোতে ঘোর আপত্তি ছিল তাঁর। মনে হত, বাড়িতে তো সবকিছু খুব স্বাভাবিক, আর পাঁচটা পরিবারের মতোই। তাহলে কেন বাইরের থেকে মানুষের কাছে অন্যরকম রাখে জীবনটা? সময়ের সঙ্গে সঙ্গে বাবার জুতোতেই পা গলিয়েছেন ছেলে। তিনিও বাবা হয়েছেন। পিতৃত্বকে নিজে অনুভব করেছেন। 'ফাদার্স ডে'-তে এবিপি লাইভকে বাবার গল্প, বাবা হওয়ার গল্প শোনালেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। 

বাবা সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty) মতোই অভিনেতা, একরত্তি কন্যা অবন্তিকার জন্য 'ভালো বাবা' হয়ে উঠতে পারছেন অর্জুন? অভিনেতা বললেন, 'ছোটবেলা থেকেই বাবা আমার আর দাদার রোল মডেল। সবসময়েই মনে হয় ঠিক বাবার মতো হতে পারব না কখনও। অবন্তিকা এখনও খুব ছোট্ট, মাত্র ৪ বছর। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলাবে, ওর পড়াশোনা জীবনযাত্রা বদলাবে। একদিনে তো বাবা হওয়া শেখা যায় না। আমি রোজ নতুন করে বাবা হওয়া, ছেলে হওয়া, স্বামী হওয়া শিখি। তবে আমি নিজে বাবাকে সবসময় পেয়েছি। কাজে ব্যস্ত থাকলেও উনি পরিবারের জন্য ভীষণ সময় দিতেন। কখনও এমন মনে পড়ে না যে বাবার কথা মনে পড়েছে অথচ বাবা আসেননি, ওনাকে পাইনি। বাবা হিসেবে, শিক্ষক হিসেবে, বন্ধু হিসেবে সবসময় ছিলেন, আছেন। আমিও অবন্তিকার জন্য সেটাই চেষ্টা করি।'

আরও পড়ুন: Sreelekha on Fathers' Day: 'বিশ্বাস করি, আমাদের আবার দেখা হবে', ফাদার্স ডে-তে মনখারাপি পোস্ট শ্রীলেখার

অভিনেতাদের কাজের সূত্রে বাইরে যেতে হয়। কখনও বিশেষ দিনে শ্যুটিং করার জন্য পরিবারের থেকে দূরে যেতে হয়েছে বাবা-ছেলেকে? অর্জুন বলছেন, 'বাবা খুব চাপা স্বভাবের। মনখারাপ হলেও বলেন না। তবে নিশ্চয়ই অনেক বিশেষ দিনে থাকতে পারেননি বাবা। তবে কখনও মুখ ফুটে মনখারাপের কথা বলেননি। হয়তো কথায় কথায় বলেছেন, 'ওই সময় আমি ছিলাম না, তোমাদের মা-ই সব করেছেন।' এইটুকুই। তবে আমার সদ্য একবার এই ঘটনা ঘটেছে। ২০২১ সালেই। অবন্তিকার জন্মদিনের সময়ে আউটডোর শ্যুটিং। সেইদিনটা এক্কেবারে কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। কলকাতায় থাকলে আমি সবসময় বিশেষ দিনগুলো পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করি। জন্মদিন, বিবাহবার্ষিকী.. ঠিক যেমন আমাদের জন্মদিনের সময় খইব্যাগ ফাটানো.. বাবা-মা দুজনেই থাকতেন। আমিও অবন্তিকার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। ওর গরমের ছুটিতে গোয়া আর রাজস্থান ঘুরে এলাম।'

বাবার থেকে কী ছোটবেলার সঙ্গে মা বেশি জড়িয়ে? অর্জুন বলছেন, 'বাবাকে জন্ম থেকেই অভিনয় করতে দেখেছি। মা যখন অভিনয় শুরু করেছেন তখন আমার বয়স ১০। কিন্তু বাবাকে পাচ্ছি না এই অনুভূতি কখনও হয়নি। জানতাম বাবা আছেন সবসময়ের জন্য। আমিও বাবা-মায়ের থেকে এই শিক্ষাটাই পেয়েছি। ঠিক যেমন আজ শ্যুটিং নেই। তাই 'ফাদার্স ডে'-টা বাড়িতেই। অবন্তিকার জন্য। ওকে সারা জীবন পথ দেখাব.. চিরকাল চেষ্টা করব আমার বাবার মতো বাবা হয়ে ওঠার...'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget