এক্সপ্লোর

Arjun Kapoor: মালাইকার সঙ্গে বিচ্ছেদ, জটিল রোগে আক্রান্ত অর্জুন কপূর! যেতে হচ্ছে মনোবিদের কাছে

Arjun Kapoor News: সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন, তিনি ‘হাসিমটো’ রোগে আক্রান্ত হয়েছেন। আর সেই কারণেই বারে বারে মনোবিদের কাছে ছুটে যেতে হচ্ছে তাঁকে

কলকাতা: মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে অর্জুন কপূরের (Arjun Kapoor) সম্পর্ক ছিল দীর্ঘ। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যেত। একসঙ্গে ঘুরতে যেতেন তাঁরা, সেই সমস্ত ছবিও শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে সেই সমস্ত এখন অতীত। মালাইকার সঙ্গে যে অর্জুনের প্রেম ভেঙেছে, তা এখন কারোরই অজানা নয়। তবে এই বিচ্ছেদ গভীর প্রভাব ফেলেছে অর্জুন কপূরের ওপর। একটি বিশেষ রোগের স্বীকার হয়ে ঘন ঘন মনোবিদের কাছে যেতে হচ্ছে তাঁকে। কী হয়েছে অর্জুনের?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন, তিনি ‘হাসিমটো’ রোগে আক্রান্ত হয়েছেন। আর সেই কারণেই বারে বারে মনোবিদের কাছে ছুটে যেতে হচ্ছে তাঁকে। কী এই রোগ? এই রোগে দ্রুত ওজন বৃদ্ধি পায়। ৩০ বছর বয়স থেকেই এই রোগে আক্রান্ত অর্জুন। এই রোগের কারণে শরীরের থাইরয়েড গ্ল্যান্ড নষ্ট হয়ে যায়। এর ফলে অনিয়ন্ত্রিতভাবে ওজন বাড়ে। ছোট থেকেই ওজন বেশি ছিল অর্জুনের। সেই কারণে বারে বারেই থেরাপি নিতে হত তাঁকে। 

তবে শুধুমাত্র ওজন বাড়াই ‘হাসিমটো’ রোগের একমাত্র পার্শ্বপ্রতিক্রিয়া নয়। সেই কারণেই অর্জুনকে ঘিরে ধরত একাকিত্ব ও অবসাদ। কোন ছবি মনোমতো ফল না দিলে, অবসাদে চলে যেতেন অর্জুন। তাঁর যে ছবিগুলি ভাল ফল করেনি। প্রত্যেকটা ছবি অসফল হওয়ার পরেই অবসাদে চলে যেতেন অর্জুন। তাঁর কথায়, 'আগের বছর থেকেই নিজের কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা ছিল। কিছুই যেন ভাল লাগত না। নিজের ছবি দেখা একেবারে বন্ধ করে দিয়েছিলাম। একাধিক মনোবিদকে দেখিয়েছি, কিন্তু লাভ হয়নি। অবশেষে একজনকে পেয়েছি যিনি আমার চিকিৎসা করছেন। উপকৃত হয়েছি।'

তবে 'সিংঘম এগেন'-এর সাফল্য নতুন করে কাজ করার উদ্যম দিয়েছে অর্জুনকে। আপাতত প্রশংসার বন্যায় ভাসছেন তিনি। রোহিত শেট্টির এই ছবি বক্সঅফিসেও ভাল ব্যবসা করেছে। প্রেম ভাঙলেও, আপাতত ভাল রয়েছেন বলেই জানিয়েছেন অর্জুন। নতুন করে কাজ করতে ইচ্ছা করছেন তাঁর। এমনটাই জানিয়েছেন তিনি। তবে সাক্ষাৎকারে মালাইকার প্রসঙ্গ এড়িয়েই গেলেন অর্জুন। মালাইকার সঙ্গে যে তাঁর সম্পর্ক আর নেই, সেই কথা ইতিমধ্যেই জানে সবাই।

আরও পড়ুন: Kanchan-Sreemoyee: রাত জেগে কীভাবে তাঁর খেয়াল রাখছেন কাঞ্চন? হাসপাতাল থেকেই জানালেন শ্রীময়ী

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
Sweta Bhattacharya: মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য
মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget