এক্সপ্লোর

Parineeti Chopra Birthday: অভিনব উপায়ে পরিণীতি চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অর্জুন কপূর, বাদ যাননি অনুষ্কাও

অর্জুন কপূরের পাশাপাশি পরিণীতি চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা শর্মাও। তিনি এদিন অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'শুভ জন্মদিন পরিণীতি। অনেক ভালোবাসা তোমার জন্য।'

মুম্বই : সালটা ২০১১। বলিউড অভিনেতা রণবীর সিংহের ছবি 'লেডিজ ভার্সেস রিকি বহেল' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় পরিণীতি চোপড়ার (Parineeti Chopra)। প্রথম ছবিতে সেই অর্থে তিনি মূল নায়িকার চরিত্রে ছিলেন না। কিন্তু এরপর থেকে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কার চোপড়ার বোন। কখনও তাঁকে দেখা গিয়েছে ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়ালের চরিত্রে 'সাইনা' ছবিতে অভিনয় করতে। আবার কখনও তিনি 'হাসি তো ফাসি' ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যে চরিত্রে তাঁকে সারাক্ষণই টুথপেস্ট খেতে দেখা গিয়েছে। আজ জন্মদিনে তিনি ৩৩ বছরে পা দিলেন। আর বলিউডের অন্যান্য তারকারা তাঁকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিলেন।

আরও পড়ুন - Mumbai Cruise Drug Case: চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ অনন্যা পাণ্ডেকে, ফের তলব সোমবার, খবর এএনআই সূত্রে

পরিণীতি চোপড়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই বোঝা যায় বেড়াতে যেতে কত ভালোবাসেন তিনি। আর তাই কাজের মাঝে সময় পেলেই টুক করে কোথাও থেকে ঘুরে আসেন। বেড়াতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ারও করে নেন অভিনেত্রী। আর তাই এবার পরিণীতি চোপড়ারই বেড়াতে যাওয়ার কিছু ছবিতে ফোটোশপের মাধ্যমে নিজেকে বসিয়ে দিলেন অর্জুন কপূর (Arjun Kapoor)। ফোটোশপ করা সেই ছবি দিয়ে অভিনব পদ্ধতিতে পরিণীতি চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অ্রজুন কপূর। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'পরী, তুমি সারা দুনিয়া ঘুরে বেড়াও। আর আমি তোমার হৃদয়ে থেকে তোমার সঙ্গে ঘুরে বেড়াই। শুভ জন্মদিন। ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যাম্বাসাডরের খেতাবটা তোমারই পাওয়া উচিত্।'

আরও পড়ুন - Kader Khan Birth Anniversary: দ্বিতীয় ছবির পর তৃতীয় ছবির ডায়লগ লেখার জন্য কত টাকা বেশি পারিশ্রমিক পেয়েছিলেন কাদের খান?

অর্জুন কপূরের পাশাপাশি পরিণীতি চোপড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা শর্মাও। তিনি এদিন অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'শুভ জন্মদিন পরিণীতি। অনেক ভালোবাসা তোমার জন্য।' জন্মদিনে এভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসলেন পরিণীতি চোপড়া।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget