এক্সপ্লোর

Arnold-Maria Divorce: আর্নল্ড শোয়ার্ৎজেনেগারের বিবাহ বিচ্ছেদ

Arnold Schwarzenegger And Maria Shriver: ২৫ বছরের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল আগেই। এক দশক ধরে আলাদা থাকছিলেন আর্নল্ড শোয়ার্ৎজেনেগার ও মারিয়া শ্রিভার। অবশেষে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন তাঁরা।

ওয়াশিংটন ডিসি: আলাদা থাকছেন প্রায় ১০ বছর ধরে আলাদা থাকছেন। এতদিন পর সরকারিভাবে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন বলিউড তারকা আর্নল্ড শোয়ার্ৎজেনেগার ও সাহিত্যিক মারিয়া শ্রিভার।

১৯৮৬ সালে মারিয়া শ্রিভারের সঙ্গে বিয়ে হয় আর্নল্ড শোয়ার্ৎজেনেগারের। ১৯৭৭ সালে একটি টেনিসের ইভেন্টে তাঁদের আলাপ হয়। ৯ বছর পর তাঁরা বিয়ে করেন। ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে তাঁদের চার সন্তান ক্যাথারিন শোয়ার্ৎজেনেগার, ক্রিস্টিনা শোয়ার্ৎজেনেগার, প্যাট্রিক শোয়ার্ৎজেনেগার ও ক্রিস্টোফার শোয়ার্ৎজেনেগারের জন্ম হয়। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত যখন দু’বার ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন আর্নল্ড শোয়ার্ৎজেনেগার, সেই সময়ও তাঁর সঙ্গে মারিয়া শ্রিভারের সম্পর্ক ভাল ছিল। কিন্তু ‘দ্য টার্মিনেটর’-খ্যাত অভিনেতা প্রকাশ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নেওয়ার পরেই স্ত্রীর সঙ্গে সম্পর্কে চিড় ধরে।

২০১১ সালের মে মাসে জানা যায়, আর্নল্ড শোয়ার্ৎজেনেগারের সঙ্গে ১৯৯৭ সালে তাঁদের বাড়ির পরিচারিকা মাইলড্রেড প্যাটি বাইনার বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের একটি সন্তানেরও জন্ম হয়। সেই সন্তানের নাম জোশেফ বাইনা।

এরপরেই আলাদা থাকতে শুরু করেন মারিয়া শ্রিভার। এবার তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল।

আলাদা থাকা শুরু করার সময় এক বিবৃতিতে নিজের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে আর্নল্ড শোয়ার্ৎজেনেগার জানিয়েছিলেন, ‘আমার বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের রাগ, হতাশা বুঝতে পারছি। আমার কোনও সাফাই বা অজুহাতই দেওয়ার নেই। আমি সবাইকে যে আঘাত করেছি, তার সব দায়ই নিচ্ছি। আমি মারিয়া, সন্তানদের কাছে এবং পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি সত্যিই দুঃখিত।’

মারিয়া শ্রিভার এক বিবৃতিতে জানিয়েছিলেন, ‘এটা আমার কাছে হৃদয়বিদারক ও কষ্টের মুহূর্ত। একজন মা হিসেবে আমি সন্তানদের কথা ভেবে উদ্বিগ্ন।’

সে বছরের জুলাইয়েই বিবাহ বিচ্ছেদের আবেদন করেন মারিয়া। তিনি আর্নল্ড শোয়ার্ৎজেনেগারের কাছ থেকে খোরপোশও দাবি করেন। এতদিন পর তাঁদের সরকারিভাবে বিচ্ছেদ হল।

সেরা শিরোনাম

Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই বারবার প্রশংসিত হয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই বারবার প্রশংসিত হয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
Mahalaya 2026: দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে দেবী-বেশে?
দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে দেবী-বেশে?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget