এক্সপ্লোর

Aryan Khan Case : সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ! তদন্তে এই দুঁদে অফিসার

সরকারি চাকরি পেতে, সমীর জাতিগত শংসাপত্রে ভুয়ো তথ্য দিয়েছেন বলে অভিযোগ, NCP নেতা নবাব মালিকের।

মুম্বই : এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (NCB Zonal Director Sameer Wankhede )বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে এবার এসিপি মিলিন্দ খেতালে (ACP Milind Khetale)। মুম্বইয়ের চারটি থানায় ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। 

 

সমীর ওয়াংখেড়ে! নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা NCB’র জোনাল ডিরেক্টর! মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে গ্রেফতার করে সংবাদ শিরোনামে। বারবার বলিউডি তারকাদের জিজ্ঞাসাবাদ করেও, কার্যত সেলিব্রিটি হয়ে গেছেন তিনি। কিন্তু, সেই তদন্তকারীই এখন নানা প্রশ্নে বিদ্ধ! একের পর এক গুরুতর অভিযোগ উঠছে Indian revenue service বা IRS-এর এই অফিসারের বিরুদ্ধে! ফের প্রশ্নের মুখে NCB অফিসার সমীর ওয়াংখেড়ে। NCB-র জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ আগেই উঠেছে ! এবার উঠল, ভুয়ো তথ্য দিয়ে জাতিগত শংসাপত্র সংগ্রহের অভিযোগ! NCP নেতা ও মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী নবাব মালিকের দাবি, সমীর বিয়ের শংসাপত্রে এক নাম আর, সরকারি চাকরি পেতে আরেক নামে জাতিগত শংসাপত্র তৈরি করেছেন। বুধবার, সমীর ওয়াংখেড়ের বিয়ের এই ছবিটি পোস্ট করেন এনসিপি নেতা! সেখানে তিনি লেখেন, এক মিষ্টি দম্পতির ছবি। সমীর দাউদ ওয়াংখেড়ে এবং চিকিৎসক শাবানা কুরেশি। এরপরই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। নবাব মালিকের দাবি, সরকারি চাকরি পেতে জন্মগত শংসাপত্রে ভুয়ো তথ্য দিয়েছেন সমীর। এনসিপি নেতা আরও বলেন, এটা ধর্মের বিষয় নয়, সমীর ওয়াংখেড়ে ভুয়ো তথ্য দিয়ে একজন যোগ্য ব্যক্তিকে সরকারি চাকরি পাওয়া থেকে বঞ্চিত করেছেন। NCP নেতার তোলা অভিযোগ, ভিত্তিহীন বলে দাবি করেছে সমীর ওয়াংখেড়ের পরিবার। NCP নেতা, নবাব মালিকের বিরুদ্ধে থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও, সমীর ওয়াংখেড়ের প্রথম বিয়ে যে কাজি দিয়েছিলেন, তাঁর দাবিও, এই এনসিবি অফিসারের অস্বস্তি আরও বাড়বে। NCB’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। সোমবার মুম্বইতে, পাঁচ সদস্যের তদন্তকারী দলের সামনে হাজির হন NCB’র জোনাল ডিরেক্টর। সূত্রের খবর, ৫ সদস্যের তদন্তকারী দলের সামনে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সমীর ওয়াংখেড়ে। এদিকে, নবাব মালিককে বিরুদ্ধে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। মাদক-মামলায়, নবাব মালিক যেন আর কোনও মন্তব্য না করেন, এই নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget