এক্সপ্লোর

'Drugs on cruise' case Timeline : একাধিকবার জামিন খারিজ, শেষমেশ ক্লিনচিট আরিয়ানকে ; টাইমলাইনে কর্ডেলিয়া ক্রুজ মাদক মামলা

Drugs on cruise case Timeline : "পর্যাপ্ত প্রমাণের" অভাবে আরিয়ান খান এবং অন্য পাঁচজনকে ক্লিনচিট...

মুম্বই : অবশেষে স্বস্তি কিং খানের পরিবারে। কর্ডেলিয়া ক্রুজ মাদক মামলায় ক্লিনচিট পেয়েছেন ছেলে আরিয়ান খান (Aryan Khan)। এনসিবি-র চার্জশিটে (NCB Chargesheet) উল্লেখ করা হয়েছে, কোনও মাদক মেলেনি আরিয়ানের কাছ থেকে। এমনটাই খবর সূত্রের। দেখে নেওয়া যাক এই মাদক-মামলার ঘটনাপ্রবাহ।

২ অক্টোবর, ২০২১ : এনসিবি-র মুম্বইয়ের জোনাল অধিকর্তা সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একটি দল গভীর রাতে শহরের উপকূলে একটি ক্রুজে অভিযান চালায়। জাহাজে নিষিদ্ধ ড্রাগ রাখার অভিযোগে আরিয়ান খান-সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

৩ অক্টোবর : Narcotic Drugs and Psychotropic Substances আইনের ধারায় একটি মামলা রুজু করে NCB। গ্রেফতার করা হয় আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে। তাঁদের ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। তাঁদের একদিনের এনসিবি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

৪ অক্টোবর : আন্তর্জাতিক মাদক পাচারের সাথে এই তিনজন যুক্ত এমন প্রমাণ পাওয়া যাচ্ছে, এই দাবি করে তাঁদের আরও কয়েকদিন হেফাজতের দাবি জানায় এনসিবি। তাঁদের হেফাজতের মেয়াদ ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।

৭ অক্টোবর : এই তিনজনকে আবার হেফাজতে চায় এনসিবি। কিন্তু, তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়। আরিয়ান এবং অন্য অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

৮ অক্টোবর : ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন আরিয়ান খান। কিন্তু ম্যাজিস্ট্রেট এই আবেদন খারিজ করে দেন।

৯ অক্টোবর : জামিনের জন্য বিশেষ এনডিপিএস আদালতে যান অভিযুক্ত।

১১ অক্টোবর : ১৩ অক্টোবর এনসিবি-কে তাদের জবাব দাখিল করতে বলে এনডিপিএস আদালত।

১৪ অক্টোবর : আদালত উভয় পক্ষের যুক্তি শোনে। যেখানে আরিয়ান খান এবং অন্যান্য অভিযুক্তদের আইনজীবীরা আবার জামিনের আবেদন করেন। বলেন, অভিযুক্তদের মিথ্যাভাবে মামলায় জড়ানো হয়েছে। এনসিবি আবেদনের বিরোধিতা করে।

২০ অক্টোবর : বিশেষ এনডিপিএস আদালত আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর অভিযুক্তরা বম্বে হাইকোর্টে যান।

২১ অক্টোবর : ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে আর্থার রোডের জেলে যান শাহরুখ খান। 

২৬ অক্টোবর : এই মামলায় শুনানি শুরু হয় বম্বে হাইকোর্টে। তিন দিন ধরে তা চলে।

২৮ অক্টোবর : আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করে হাইকোর্ট।

২৯ অক্টোবর : জামিনের প্রক্রিয়া ও কাগজপত্র সংক্রান্ত কাজ শেষ হয়। শাহরুখ খানের পরিবারের ঘনিষ্ঠ জুহি চাওলা বিশেষ আদালতে ২৩ বছরের আরিয়ানের জন্য জামিনদার হিসাবে দাঁড়ান।

৩০ অক্টোবর : বেলা ১১টা নাগাদ জেল থেকে ছাড়া পান আরিয়ান খান।

২৭ মে, ২০২২ : এনসিবি মামলায় চার্জশিট দাখিল করে। "পর্যাপ্ত প্রমাণের" অভাবে আরিয়ান খান এবং অন্য পাঁচজনকে ক্লিনচিট দেয়।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget